অনশনে অনড় সোনম ওয়াংচুক
অনশনে অনড় সোনম ওয়াংচুক

Sonam Wangchuk: অনশনের ১৯তম দিনে সোনম ওয়াংচুক, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ! নজরদারির নির্দেশ দিল্লি হাইকোর্টের

Bengal Liberty: 

লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন বৃহস্পতিবার ১৯তম দিনে পড়েছে (Sonam Wangchuk)। দীর্ঘ অনশনের জেরে তাঁর ওজন ও রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিন বিকেল ৫টায় তাঁর সঙ্গে দেখা করার কথা রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তাঁর স্বাস্থ্যের উপর নিয়মিত নজরদারি রাখতে হবে এবং সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, “প্রত্যেক নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান এবং তা রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।”

Sonam Wangchuk
Sonam Wangchuk

অনশনে অনড় সোনম ওয়াংচুক Sonam Wangchuk

হাইকোর্ট কেন্দ্র ও দিল্লি সরকারের কাছে জানতে চেয়েছে, ওয়াংচুকের স্বাস্থ্য সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, সরকারি চিকিৎসক ও বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছে। আদালত প্রয়োজন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে। বুধবার রাতে ইনস্টাগ্রাম লাইভে ওয়াংচুক বলেন, “আমি খুব ভালো অবস্থায় নেই, তবে এতটাও খারাপ নই। এখনও নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলতে পারছি। দুর্বলতা রয়েছে, হাত-পায়ে জোর পাচ্ছি না, কিন্তু আমার হৃদয় এবং শরীর এখনও ঠিক আছে। এমন অবস্থা নয় যে, দু’-চার দিনের মধ্যেই মরে যাব।”

অনশনে অনড় সোনম ওয়াংচুক
অনশনে অনড় সোনম ওয়াংচুক

NEET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে তিনি দিল্লির যন্তর-মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন। এদিকে, ওয়াংচুকের সহযোগী অভিজিৎ দিপকে সমর্থকদের আন্দোলনে আরও সক্রিয়ভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি খালি থালা বা বাসনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে প্রতীকী সংহতি জানানোর আবেদন করেছেন। আন্দোলনস্থলে সমর্থকদের ভিড়ও ক্রমশ বাড়ছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury