Koel Mallick
Bengal Liberty: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক তথা রুক্মিণী মল্লিক। এর পরেই বিজেপির সর্বভারতীয় নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে (Koel Mallick)। শোনা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই বিষয়ে এখনও কোয়েল মল্লিক বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ঘটনাপ্রবাহ ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে কী করবেন রঞ্জিত মল্লিক?

রাজ্যসভার আসন নিয়ে শুরু জল্পনা (Koel Mallick)
কোয়েল মল্লিকের ইস্তফার পর খালি হওয়া রাজ্যসভার আসন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি তিনি বিজেপিতে যোগ দেন, তবে ভবিষ্যতে ওই আসন থেকেই তাঁকে বিজেপির প্রার্থী করা হতে পারে। এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। তারপরই বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার প্রার্থী হয়েছেন তিনজনেই। তাঁদের এই যোগদানের পর কোয়েলের ইস্তফায় রাজনৈতিক মহলের বিশ্লেষণ একই পথ অবলম্বন করতে চলেছেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা হয়নি।

কী করবেন রঞ্জিত মল্লিক? (Koel Mallick)
কোয়েল মল্লিকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হতেই অভিনেতা রঞ্জিত মল্লিকের ভূমিকাও আলোচনায় উঠে এসেছে। কোয়েলকে রাজ্যসভায় পাঠানোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে ভালো ছেলে বলেই আখ্যা দিয়েছিলেন রঞ্জিত মল্লিক। এবার কোয়েলের ইস্তফা ও সম্ভাব্য বিজেপি যোগদানের আবহে রঞ্জিত মল্লিক কী অবস্থান নেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোয়েল মল্লিকের পর আরও কোনও সাংসদ দলবদলের পথে হাঁটেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যেই তৃণমূলের ২০ জন লোকসভার সাংসদ NCPI তে যোগদান করেছেন। রাজ্যসভার তিন সাংসদ বিজেপিতে যোগদান করে রাজ্যসভার প্রার্থী হয়েছেন। তারপর কিছুটা থমকে ছিল পরিস্থিতি। রথযাত্রার দিনে পুনরায় তৃণমূলের সাংসদ ইস্তফার সূচনা করলেন কোয়েল। তৃণমূলের অন্দরে চলা টানাপোড়েন, একের পর এক পদত্যাগ এবং বিরোধী শিবিরে যোগদান নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে এই মুহূর্তে কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান বা ভবিষ্যতে রাজ্যসভার প্রার্থী হওয়ার বিষয়টি জল্পনার সর্বোচ্চ স্তরে রয়েছে।
আরও পড়ুন :-
Mohun Bagan CFL 2026 : পাঠচক্রকে হারিয়ে সিএফএলের দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের কাছে আটকে গেল মোহনবাগান!

