Ritabrata Banerjee
Ritabrata Banerjee

Ritabrata Banerjee: কালীঘাটে ধাক্কা? ঋতব্রতর শিবিরে যোগ দিতে পারেন তাপস চট্টোপাধ্যায়

Bengal Liberty

একের পর এক তৃণমূল নেতার শিবির বদলের আবহে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেওয়ার পথে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Ritabrata Banerjee)। সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে বৈঠক করতে পারেন তাপস। ইতিমধ্যেই ঋতব্রতর সঙ্গে দেখা করেছেন বিশ্বজিৎ দাস। সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক পরিচিত মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন বা যোগদানের পথে রয়েছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছেন তাপস চট্টোপাধ্যায় বলেই জল্পনা।

Ritabrata Banerjee
তাপস চট্টোপাধ্যায়

সূত্রের খবর, ২১ জুলাইয়ের আগে তৃণমূলের আরও কয়েকজন নেতা ও বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিতে পারেন। কালীঘাটের নেতৃত্বের প্রতি অসন্তোষ থেকেই একাধিক নেতা শিবির বদলের সিদ্ধান্ত নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।যদিও তাপস চট্টোপাধ্যায় বা সংশ্লিষ্ট নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। এখন নজর ২১ জুলাইয়ের আগে পরবর্তী নাম কার রয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury