Bengal Liberty :
এবার কি মাথার ছাদ হারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বেআইনি নির্মাণের অভিযোগে আমতলায় অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার। এবার কি বুলডোজারের কোপ পড়বে শান্তিনিকেতন ও পটুয়াপাড়ার বাড়িতে? অভিষেকের বেআইনি নির্মাণকে কেন্দ্র করে এমনই জল্পনা তৈরি হয়েছে।

এর আগেই অভিষেকের শান্তিনিকেতন ও পটুয়াপাড়ার বাড়ি যে অবৈধ নির্মাণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুই বাড়ি ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশও ছিল কেএমসি (KMC)-র তরফ থেকে। অভিষেককে নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, অভিষেক নিজে না ভাঙলে পুরনিগমের তরফ থেকে তা ভেঙে ফেলা হবে। সেই জল্পনাই এবার সত্যি হতে চলেছে।
দলের অস্তিত্ব যখন ক্ষীণ, ঠিক তখনই বেআইনি নির্মাণের অভিযোগে কার্যালয়ে চলছে বুলডোজার। এবার কি তবে বাড়িহারা হতে চলেছেন কালীঘাটের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়?
আরও খবর

এবার কি ঠিকানাহীন হচ্ছেন ‘যুবরাজ’?
Abhishek Banerjee
শুধু অভিষেক একাই নন, সূত্রের খবর, অভিষেকের পটুয়াপাড়ার বাড়িটি নাকি তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। অতএব, গোটা পরিবার নিয়েই এবার ঠিকানা হারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee
সই জাল কাণ্ডে রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির ফলে হাইকোর্টে কিছুটা স্বস্তি পেলেও, রবিবার বেলা বাড়তেই আবারও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে বেআইনি নির্মাণে কোনও রেয়াত করা হবে না। বিগত ১৫ বছর রাজ্যে যে সমস্ত বেআইনি কাজ হয়েছে, তা যে অভিষেকের মস্তিষ্কপ্রসূত, তা নতুন করে প্রমাণ করার দরকার নেই।

পাচার, দুর্নীতি, তোলাবাজি, অবৈধ নির্মাণ—’যুবরাজ’-এর গুণের শেষ নেই। যে সমস্ত জায়গায় বসে চলত এই বেআইনি কার্যকলাপ, সেগুলিকে এবার শিকড় থেকে উপড়ে ফেলতে প্রস্তুত শুভেন্দু অধিকারীর সরকার।


