France vs England
Bengal Liberty
বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগেই শেষ হয়েছিল। তবে(France vs England) শেষ ম্যাচে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করল না ইংল্যান্ড। মায়ামিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে ১০ গোলের অবিশ্বাস্য লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের। ব্রোঞ্জ পদক জিতল ইংল্যান্ড। অন্যদিকে, ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশঁর শেষ ম্যাচ শেষ হলো পরাজয়ের হতাশা নিয়েই।

শুরু থেকেই গোলের বন্যা(France vs England)
ম্যাচের মাত্র ৩ মিনিটেই ডেকলান রাইস ইংল্যান্ডকে এগিয়ে দেন। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা।
তবে ৩৭ মিনিটে বুকায়ো সাকা গোল করে ৩-০ করেন ইংল্যান্ডের লিড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও গোল করেন সাকা। বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডের স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

এমবাপের লড়াই , তবুও শেষ রক্ষা হয়নি(France vs England)
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন। ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলা ব্যবধান আরও কমান। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে এমবাপ্পে ম্যাচে ফ্রান্সকে ফিরিয়ে আনেন।কিন্তু ৮৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। অতিরিক্ত সময়ে ৯০+৬ মিনিটে উসমান দেম্বেলে গোল করলেও, ৯০+৮ মিনিটে জুড বেলিংহ্যামের গোলেই ম্যাচে শেষ পেরেক ঠুকে দেয় ইংল্যান্ড।
ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরলাইন(France vs England)
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের বিশ্বকাপে, যেখানে অস্ট্রিয়া ৭-৫ গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করেছিল (মোট ১২ গোল)। অন্যদিকে, সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি গড়েছিল হাঙ্গেরি, যারা ১৯৮২ সালের বিশ্বকাপে এল সালভাদরকে ১০-১ গোলে হারিয়েছিল। এর আগেও ১৯৩৮ বিশ্বকাপে ব্রাজিল পর্তুগাল কে ৬-৫ বড় গোলের ব্যবধানে হারিয়েছিল। এ ছাড়াও ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরি পশ্চিম জার্মানির বিরুদ্ধে ৮-৩ গোলের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল।

ডেসচ্যাম্পসের বিদায়, ইংল্যান্ডের ইতিহাস(France vs England)
ফ্রান্সের দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশঁর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে পারল না লে ব্লু। অন্যদিকে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতল ইংল্যান্ড। সেমিফাইনালের হতাশা ভুলে শেষ ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই বিশ্বকাপ অভিযান শেষ করল থ্রি লায়ন্স।

