Bengal Liberty
হার না-মানা লড়াই আর বারবার ঘুরে(PV Sindhu Title Win) দাঁড়ানোর গল্প- আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের মুখ উজ্জ্বল করলেন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় পি.ভি. সিন্ধু। ২০২৬ সালের জাপান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ভারতীয় হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে নিজের লক্ষ্যে স্থির থেকে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে আনলেন সিন্ধু।

১৯ মাস পর শিরোপা জয়(PV Sindhu Title Win)
জাপান ওপেনের ফাইনালে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচে মালয়েশিয়ার কঠিন প্রতিপক্ষ এলসি ওয়াংকে ২১-১৪, ২১-১১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছান সিন্ধু। এরপর চীনের হান ইউয়েকে ২১-১৬, ২১-১৪ ব্যবধানে পরাজিত করে অনায়াসেই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন লড়াকু এই শাটলার। কোয়ার্টার ফাইনালে জাপানের নোজোমি ওকুহারা চোটের কারণে সরে দাঁড়ালে সিন্ধু সেমিফাইনালে ওঠেন।

সেমিফাইনালে চীনের চেন ইউফেইয়ের বিরুদ্ধে প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জেতার পর, চোটের কারণে চীনা প্রতিপক্ষও ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। টানা দুই ম্যাচে ওয়াকওভার পেলেও নিজের মনঃসংযোগ ও খেলার প্রতি সম্মান বিন্দুমাত্র হারাননি সিন্ধু। ফাইনাল ম্যাচে চমত্কার পারফর্ম করে জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৭, ২১-১৭ সোজা গেমে হারিয়ে নতুন ইতিহাস গড়লেন ভারতের এই ‘সোনার মেয়ে’। এই অনবদ্য জয়ের মাধ্যমে শিরোপা অর্জনের পাশাপাশি তিনি জিতে নিলেন কোটি কোটি মানুষের হৃদয়। দীর্ঘ ১৯ মাসের শিরোপাহীন থাকার যন্ত্রণা এক মুহূর্তেই উবে গেল সিন্ধুর এই নতুন সাফল্যে। তবে আগামী দিনে তাঁর সামনে রয়েছে আরও কঠিন পরীক্ষা। আগামী ২৩ জুলাই থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হতে চলেছে ৩৩তম কমনওয়েলথ গেমস। সেই প্রতিযোগিতাতেও কি পদক ধরে রাখতে পারবেন পি.ভি. সিন্ধু? এখন সেদিকেই নজর থাকবে আপামর ভারতবাসী তথা ক্রীড়াবিশ্বের।
আরও খবর



