CM Suvendu adhikari
CM Suvendu adhikari

CM Suvendu Adhikari : ২১ জুলাইয়ের শহিদদের ক্ষতিপূরণেও দুর্নীতি! রিপোর্ট পেশ শুভেন্দুর

Bengal Liberty : বিধানসভায় ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঐতিহাসিক ঘটনার রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। যে তথ্য এতদিন কবরস্থ ছিল, সেই তথ্যই এবার খুঁড়ে বের করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “২১ জুলাই কী হয়েছিল মানুষ জানেন না।” তিনি জানান, কমিশন মৃতদের ২৫ লক্ষ, আহতদের ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, আহতদের ১৫ হাজার টাকা দিয়েছে। তারপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ” লজ্জা লাগে না?” তিনি আরও জানিয়েছেন, বঞ্চিত পরিবারগুলিকে এবার রাজ্য সরকারের ‘মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল’ থেকেই ন্যায্য ক্ষতিপূরণ মেটানো হবে (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে তৃণমূলকে তোপ (CM Suvendu Adhikari)

১৯৯৩ সালের ২১ জুলাই। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি কর্মসূূচি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেসের কর্মী সমর্থকের মৃত্যু হয়। ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি তুলেছিল তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবির। এবার সেই দাবিকে মান্যতা দিয়ে আজ, সোমবার বিধানসভায় রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ক্ষতিগ্রস্ত ও নিহতদের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। তাঁর দাবি, কমিশনের সুপারিশ অনুযায়ী নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও আহতদের ৫ লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও, তৎকালীন সরকার সেই সুপারিশ কার্যকর করেনি। বরং নিহতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ১৫ হাজার করে টাকা দিয়েছিলেন।

Advertisement
Advertisement

শহীদদের ক্ষতিপূরণেও দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা এখনও ন্যায্য সহায়তা পাননি, তাঁদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে নতুন করে FIR দায়ের করতে পারবে এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী তৃণমূল সরকারের বিরূদ্ধে তোপ দাগলেন। তাঁর কথায়, “যারা চার্টার্ড ফ্লাইটে উঠল, দুবাই, সিঙ্গাপুর, আমেরিকা গেল তাদের থেকে দূরে থাকুন।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/20/dilip-ghosh-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury