Mahi-Rat
Bengal Liberty: আগামী ৩০ নভেম্বর রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ইতিমধ্যেই প্রাকটিস শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটেরা। ম্যাচের শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দু-লেজেন্ডের একসঙ্গে কাটানোর বিশেষ মুহূর্ত। দেখা যাচ্ছে,গাড়ির স্টিয়ারিং হাতে ধোনি, পাশে বসে কোহলি।

ধোনি- বিরাটের বন্ধন আজও অটুট (Mahi-Rat)
আইপিএলের সময়েও দু’জনকে আড্ডায় মাততে এবং হাসিখুশি মুহূর্তে দেখা গিয়েছে । তবে ২০২৪ সালের একটি বিতর্কের পর দু’জনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। বিরাট ও ধোনির ফ্যানবেসের মধ্যে সেই সময় উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল। আরেক ভিডিওতে দেখা গিয়েছে, ঋষভ পন্থ ও রবি শাস্ত্রী মেতে উঠেছেন মজার খুনসুটিতে। এই ঘটনাই স্পষ্ট করে দেয়, আইপিএল এক জগৎ, ভারতীয় ক্রিকেট দল আরেক জগৎ দুটো ক্ষেত্র সম্পন্ন ভিন্ন। উপস্থিতি এখনও সকলের কাছে বিশেষ। সম্প্রতি ভাইরাল ভিডিও স্পষ্ট করে দিল, মাহি-বিরাটের সম্পর্ক আগের মতোই রয়েছে।

