Subhasish Chakraborty
Bengal Liberty : তৃণমূলের দলীয় তহবিল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্তে নতুন মোড় (Subhasish Chakraborty)। এবার দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা কালীঘাট তৃণমূলের বর্তমান কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। দলীয় আর্থিক লেনদেনের তদন্তে এই তলবকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে তদন্তকারী মহল (Subhasish Chakraborty)।

কোষাধ্যক্ষ শুভাশিসকে সমন (Subhasish Chakraborty)
ইডি সূত্রে খবর, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুভাশিস চক্রবর্তীকে সমন পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। সেই কারণেই তাঁর ভূমিকা তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও শুভাশিস জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি প্রথমে দলের সঙ্গে আলোচনা করবেন। এরপর ইডির কাছে হাজিরার জন্য কিছুটা সময় চাওয়া হবে।
এর আগে একই মামলায় বেসরকারি বিমান সংস্থা কেয়ারওয়েলের দুই ডিরেক্টর পবন জাজু ও রমেশ জাজুকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, তৃণমূলের দলীয় তহবিল থেকে ওই সংস্থাকে প্রায় ১৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই অর্থ ব্যবহার করে বিমান ও হেলিকপ্টার কেনা হয়েছে বলে সন্দেহ ইডির। এই আর্থিক লেনদেনের উৎস ও উদ্দেশ্য নিয়েই তদন্ত চলছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থেকে আদালতের নির্দেশ (Subhasish Chakraborty)
গত ১৮ জুন দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানায় একটি এফআইআর দায়ের হয়। অভিযোগে বলা হয়, বড়সড় সাইবার প্রতারণার টাকা কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, যার মধ্যে তৃণমূলের কিছু অ্যাকাউন্টও থাকতে পারে। এরপর পুলিশ তিনটি অ্যাকাউন্টের ডেবিট লেনদেন বন্ধ করার নির্দেশ দেয়। পরে সেই মামলার তদন্তভার গ্রহণ করে ইডি এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির অর্থও ফ্রিজ করে দেয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আদালত দৈনন্দিন খরচ ও মামলার প্রয়োজনে সীমিত ব্যবহারের অনুমতি দিলেও স্পষ্ট জানিয়ে দেয়, অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব দলের হাতে থাকবে না। আদালতের নিযুক্ত বিশেষ আধিকারিকের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে। পরে ওই নির্দেশে হস্তক্ষেপের আবেদনও খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন :
TMC Bank Account : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় রায় স্থগিত

