West Bengal SIR
Bengal Liberty: এবার থেকে নতুন ভোটারদের নাম তোলা যাবে কেবল অনলাইনে, ফর্ম-৬ পূরণ করে। আপাতত অফলাইনে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
এর আগে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলার সুযোগ ছিল। কমিশনের তরফে জানানো হয়েছে, বর্তমানে SIR প্রক্রিয়া চলার জন্য নিয়মের পরিবর্তন করা হয়েছে।
নতুন ভোটারদের জন্য আধার বাধ্যতামূলক (election commission)
এছাড়া অনলাইনে আবেদন করতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক রাখা হয়েছে। কারণ ‘ই-সাইন’ প্রক্রিয়া সম্পন্ন করতে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাচাইকরণ প্রয়োজন বলে জানিয়েছে কমিশন।
কমিশনের নির্দেশ অনুসারে, আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নতুন ভোটাররা অনলাইনে নাম তোলার আবেদন করতে পারবেন।

