Bengal Liberty:
আগামী ২০২৬-এ মুক্তি পেতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম এক বড় প্রজেক্ট এস.এস. রাজামৌলির পরিচালনায় “Varanasi”। যেটিকে নিয়ে ইতিমধ্যে উত্তেজিত ভারতীয় সিনেমা প্রেমিকেরা’সহ গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। ইতিমধ্যে যা জানা গেছে যে “Varanasi” এর বাজেট ১০০০ কোটি টাকা ভারতীয় বিগ বাজেট সিনেমার মধ্যে এটিকে অন্যতম হিসেবে গণ্য করা হচ্ছে। যার মুখ্য চরিত্রে রয়েছেন বিখ্যাত দক্ষিণের অভিনেতা মহেশ বাবু, বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পাশাপাশি দক্ষিণের অন্যতম আরেক নাম করা অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ। আন্দাজ করা হচ্ছে, “RRR” সিনেমার একটি গান “Naatu Naatu” এর অস্কার প্রাপ্তির পর রাজামৌলি পুরো দমে নেমে পড়েছেন “Varanasi” কে পুনরায় অস্কারে ময়দানে নিয়ে যাওয়ার জন্য।

রাজামৌলির কীর্তি (Varanasi)
এস এস রাজামৌলি নামটাই যথেষ্ট একটা সিনেমা ব্লকবাস্টার হবে না ফ্লপ হবে এটা নির্ণয় করার জন্য। এস এস রাজামৌলি মানেই আমাদের চোখের সামনে ভাসে বাহুবলির মতো প্যান ইন্ডিয়া বিগ বাজেট একটি সিনেমা এবং তার পাশাপাশি RRR সহ মাগাধিরা । এই সমস্ত সিনেমা গুলির জন্য বিশ্বসেরা পরিচালকের খেতাব জয়ী হয়েছেন এই ব্যক্তি। সালটা ২০১৪-১৫ দক্ষিণের সিনেমার মূল্য তখন মানুষ বুঝত না। ঠিক সেই সময় কেমন যেন রবিনহুডের মত সিনেমা জগতে আসে বাহুবলি পার্ট ওয়ান। সেটির জনপ্রিয়তা ২০২৫ এ দাঁড়িয়ে না বললেই নয়, ঠিক তার এক বছর পর ঝড়ের মতো এলো বাহুবলি পার্ট টু যেটা একদম উড়িয়ে নিয়ে গেল ভারতীয় সিনেমা ইতিহাসকে সবার উপরে। আজকের দিনেও সেরা ৫ এর মধ্যে বাহুবলী ২ কে বিগ বাজেট সিনেমা হিসেবে গণ্য করা হয়। মানুষ একটা ধারণাই হয়ে গেছে যে পারফেকশনের অন্যতম একটি নাম এস এস রাজামৌলি, যেমন গল্প তেমনি তার চিন্তাধারা তেমনি পুরো সিনেমা মানে পুরোটাই বলতে গেলে একটা হাউসফুল প্যাকেজ।
RRR এর ক্ষেত্রেও আমরা কোনরকম ব্যাতিক্রম দেখিনি যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন বিখ্যাত তেলেগু দুই অভিনেতা রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন সহপ্রমুখেরা। যারা নিজেদের কাজ খুব সুন্দর হবে ফুটে তুলেছিলেন পুরো সিনেমা জুড়ে। এরপরই ২০২৬ নইলে ২০২৭ এ আসতে চলেছে “Varanasi” যার ফার্স্ট লুক টিজার দেখেই মুগ্ধ সমস্ত সিনেমাপ্রেমিকরা। এবং প্রত্যেকেই আন্দাজ করছেন যে সমস্ত রেকর্ড ভেঙে “Varanasi” সর্বোচ্চ খেতাব জয় করতে সক্ষম হবে। তাহলে ঠিক প্রশ্নটা এই জায়গায় সমস্ত খেতাব জয়ের পর এবারও কি অস্কার আসছে ভারতে?


