Bengal Liberty: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে কলকাতার রাজভবনের নাম বদলে করা হল ‘লোক ভবন’। শনিবার রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস রাজভবনের ফলক থেকে ‘রাজ’ শব্দটি সরিয়ে দেন।
রাজ্যপাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ২০২৩ সালের ২৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর অনুরোধে তৎকালীন রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। তখন থেকেই জনগণের রাজভবন অর্থাৎ ‘জন রাজ ভবন’ যুগের সূচনা করে। উল্লেখ্য, ‘রাজভবন’ নাম রেখেছিল ব্রিটিশরা। সেই কারণেই সব রাজ্যের রাজভবনের নাম পরিবর্তন করার কথা ভাবা হয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কলকাতা ও দার্জিলিংয়ের রাজভবনের নামও বদলে ফেলা হয়েছে। এদিন রাজপথে নেমে আমজনতার সঙ্গে কথা বলেন রাজ্যপাল।


