Weather Alert
Bengal Liberty : বর্ষা এবার যেন সত্যিই নিজের রূপ দেখাতে শুরু করেছে (Weather Alert)। একের পর এক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই টানা বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও এই পরিস্থিতির বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কোচবিহার ও মালদা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে তবেই রওনা হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন :
BSF Camp: সহকর্মীর রাইফেল ছিনিয়ে গুলিবর্ষণ! মালদহে রক্তাক্ত বিএসএফ শিবির

