Mark Van Bommel
Bengal Liberty
সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে রোমেলু লুকাকুর(Mark Van Bommel) তারকাসমৃদ্ধ বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে পরাজিত হয়। শক্তিশালী দল গড়েও শেষ পর্যন্ত লামিন ইয়ামাল ও রদ্রিদের স্পেনের কাছেই হার মানতে হয় বেলজিয়ামকে। যদিও প্রতিযোগিতাটিতে বেশ কয়েকবার পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছিল রেড ডেভিলরা।

স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পরই বেলজিয়ামের কোচের পদ থেকে পদত্যাগ করেন রুদি গার্সিয়া। এরপরই তাদের সামনে নতুন লক্ষ্য—ইউরোপীয় ফুটবলের মেগা আসর ‘উয়েফা ইউরো ২০২৮’। সেই প্রতিযোগিতাকে সামনে রেখেই নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার মার্ক ভ্যান বোমেলের হাতে বেলজিয়াম দলের দায়িত্ব তুলে দিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৮ সালের ইউরো পর্যন্ত কোচের ভূমিকায় থাকবেন প্রাক্তন এই ডাচ অধিনায়ক। এর আগে বেলজিয়ান প্রো লিগে ‘রয়্যাল অ্যান্টওয়ার্প’ দলের দায়িত্ব সামলে ক্লাবটিকে ট্রফি জিতিয়েছিলেন মার্ক। মূলত সেই সাফল্যের ওপর ভিত্তি করেই জাতীয় দলের গুরুদায়িত্ব তুলে দেওয়া হলো তাঁর কাঁধে।
খেলোয়াড়ি জীবন(Mark Van Bommel)
বর্ণময় খেলোয়াড়ি জীবন ছিল মার্ক ভ্যান বোমেলের। পিএসভি আইন্দহোভেন, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং এসি মিলানের হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠা নেদারল্যান্ডস দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর ‘দ্য ডেস্ট্রয়ার’ নামে পরিচিত মার্ক কোচের ভূমিকায় মাঠে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন।

কোচিং ক্যারিয়ার(Mark Van Bommel)
কোচ হিসেবে পিএসভি আইন্দহোভেন, ভিএফএল উলফসবুর্গ এবং রয়্যাল অ্যান্টওয়ার্পের দায়িত্ব পালন করেছেন মার্ক। রয়্যাল অ্যান্টওয়ার্পকে দীর্ঘ ৬৬ বছর পর বেলজিয়ান প্রো লিগের শিরোপা জিতিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
ফুটবল মানচিত্রে বড় বদল(Mark Van Bommel)
তবে ক্লাব ফুটবলে সফল হওয়া আর জাতীয় দলকে সাফল্য এনে দেওয়ার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। জাতীয় দলের কোচ হিসেবে আন্তর্জাতিক ফুটবলের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।সম্প্রতি ২০২৬ বিশ্বকাপেই ব্রাজিলের দায়িত্বে থাকা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব কোচ কার্লো আনচেলোত্তি চরম ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, বিশ্বকাপের ব্যর্থতার পর জার্মানির দায়িত্ব নেওয়া আরেক কিংবদন্তি কোচ ইয়ুরগেন ক্লপ কতটা সফল হতে পারেন, সেদিকেও নজর থাকবে ফুটবলপ্রেমীদের। তাই মার্কের হাত ধরে বেলজিয়াম দল ঘুরে দাঁড়াতে পারবে কি না—সেটাই এখন বড় প্রশ্ন। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলের সফল কোচদের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রবণতা যে বেশ বেড়েছে, তা বলাই যায়।


