Bengal Liberty
কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনেও জয়ের(Commonwealth Games) ধারাকে বজায় রেখে কানাডার ফেভারিট কেওমা আলীকে বিভক্ত সিদ্ধান্তে হারিয়ে শেষ ষোলোয় প্রবেশ করলেন ভারতের শচীন সিওয়াচ। বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর খবরের শিরোনামে উঠে এসেছিলেন তরুণ তুর্কি শচীন সিওয়াচ। অনেক প্রত্যাশা থাকলেও খুব সহজেই কানাডার প্রতিপক্ষকে পরাজিত করে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন শচীন। ৬০ কেজি বক্সিং বিভাগেও চমকপ্রদ পারফরম্যান্স ভারতের এই চ্যাম্পিয়ন বক্সারের। রিংয়ের ভেতরেই কুপোকাত কেওমা আলী।

অসাধারণ লড়াই, শেষ অবধি জয়(Commonwealth Games)
নকআউট পর্বের জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুই বক্সার। প্রথম থেকেই এগিয়ে ছিলেন শচীন। দুরন্ত ছন্দে পুরোপুরি অপ্রতিরোধ্য থেকে জয়ী হন শচীন। দর্শকদের তরফ থেকেও শচীনকে সম্মান জানানো হয়। এরপরে প্রাক-কোয়ার্টার-ফাইনালে কোন প্রতিপক্ষের মুখোমুখি হবেন ভারতের এই তরুণ বক্সার, সেদিকেই থাকবে সবার নজর।



