Dharmendra Pradhan Resignation
Dharmendra Pradhan Resignation

Dharmendra Pradhan Resignation: পদত্যাগের পরেই বায়ো বদলালেন ধর্মেন্দ্র প্রধান

Bengal Liberty: দেশজুড়ে নিট (NEET) প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে চলা প্রবল বিক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনের মুখে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।পদত্যাগপত্র জমা দেওয়ার ঠিক পরপরই তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (X)-এর বায়ো বা পরিচিতিতে বড় পরিবর্তন এনেছেন।

Advertisement
Advertisement

বায়োতে কী পরিবর্তন এল? (Dharmendra Pradhan Resignation)

পদত্যাগের আগে এক্স হ্যান্ডেলের বায়োতে তাঁর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকার বিষয়টি উল্লেখ থাকলেও, শনিবার পদ ছাড়ার পর তিনি তা সরিয়ে ফেলেন।বর্তমান বায়োতে তিনি নিজেকে কেবল সম্বলপুরের সদস্য বা সাংসদ হিসেবে পরিচয় দিয়েছেন, পাশাপাশি নিজের রাজনৈতিক দলের কর্মী পরিচয়ের বিষয়টিও বজায় রেখেছেন।

Advertisement
Advertisement

পদত্যাগের নেপথ্য কারণ (Dharmendra Pradhan Resignation)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি জানান যে, গত ১০ দিনের নানা ঘটনা তাঁকে ব্যথিত করেছে। এই পরিস্থিতিকে ব্যবহার করে কোনো ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেই কারণেই তিনি স্বেচ্ছায় মন্ত্রিত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury