Kunal Ghosh
Kunal Ghosh

Kunal Ghosh: ছাড়া পেয়েই ক্ষোভ উগরে দিল কুণাল

Bengal Liberty

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিকে ঘিরে শনিবার পদ্মপুকুর থেকে আটক হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতা-কর্মী। (Kunal Ghosh) লালবাজার থেকে মুক্তি পেয়েই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কুণাল। আদালতের নির্দেশ মেনে কর্মসূচি বন্ধ করার পরও কেন পুলিশ তাদের আটক করেছে বলে অভিযোগ। একইসঙ্গে, প্রশাসনের একাংশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ আনেন তিনি।

Kunal Ghosh
Kunal Ghosh

কুণালের কটাক্ষ Kunal Ghosh

লালবাজারের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পরই আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করে শান্তিপূর্ণভাবে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার দাবি, আন্দোলন শেষ করার প্রক্রিয়া চলাকালীনই অপ্রয়োজনীয়ভাবে পুলিশ হস্তক্ষেপ করে তাদের আটক করে নিয়ে যায়।

Advertisement
Advertisement

কুণালের বক্তব্য, পুলিশ বাহিনীকে তিনি প্রতিপক্ষ হিসেবে দেখেন না। তাদের মতে, পুলিশ সরকারের নির্দেশ মেনেই দায়িত্ব পালন করে। কয়েকজন পুলিশ আধিকারিকের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের বলা হচ্ছে আপনারা যাবেন, না আপনাদের নিয়ে যাব? একজন দায়িত্বশীল পুলিশের এরম ভাষা হতে পারে?’

Kunal Ghosh
Kunal Ghosh

এদিন বিধানসভার প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল বিধায়ক। তার অভিযোগ, তাকে এবং তার দলকে পরিকল্পিতভাবে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। কুণালের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের এভাবে আটকে রাখা যাবে না। বিধানসভাতেও সত্যি কথা বলতে দেওয়া হচ্ছে না, কারণ ওরা জানে কুণাল ঘোষ গলার কাঁটা।’ একইসঙ্গে তিনি দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে এবং জাতীয় স্বার্থে আন্দোলনরত কর্মীদের মনোবল এভাবে ভাঙা সম্ভব নয়।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury