Bally Bridge
Bally Bridge

Bally Bridge : বালি ব্রিজে মেরামতির কাজ, বদল একাধিক বাসরুট

Bengal Liberty : বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু)-এর ডেক স্ল্যাবের জরুরি মেরামতির কাজের জন্য সোমবার থেকে সাময়িকভাবে বদলে যাচ্ছে হাওড়ার একাধিক বাসরুট (Bally Bridge)। আগামী প্রায় ৪৫ দিন দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোড ও মুম্বই রোডগামী বাসগুলি আর বালি ব্রিজ ব্যবহার করবে না। পরিবর্তে সেগুলি চলবে নিবেদিতা সেতু দিয়ে। যদিও ছোট চারচাকা গাড়ি ও মোটরবাইক আগের মতোই বালি ব্রিজ ব্যবহার করতে পারবে (Bally Bridge)।

Advertisement
Advertisement

৪৫ দিনের জন্য রুট পরিবর্তন (Bally Bridge)

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জননিরাপত্তার কথা মাথায় রেখেই বালি ব্রিজের ডেক স্ল্যাবের জরুরি মেরামতির কাজ শুরু করা হচ্ছে। এই কারণে ৫৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাপ্রোচ রোডে হাইট বার বসাবে পূর্ত দফতর। ফলে দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোড এবং মুম্বই রোডমুখী বাসগুলিকে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। এই রুট পরিবর্তন কার্যকর থাকবে প্রায় ৪৫ দিন। তবে সাধারণ ছোট চারচাকা গাড়ি ও মোটরবাইক আগের মতোই বালি ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে বলে প্রশাসন জানিয়েছে।

Advertisement
Advertisement

মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পূর্ত দফতর, হাওড়া ট্রাফিক পুলিশ এবং বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক ও যৌথ পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই)-এর কাছে বাসগুলির জন্য নিবেদিতা সেতু ব্যবহারের অনুমতি, টোল মকুব এবং বালি হল্ট স্টেশনের কাছে যাত্রী ওঠানামার সুবিধার্থে জাতীয় সড়কের একটি অংশ ব্যবহারের আবেদন জানানো হয়েছে। বালি ব্রিজ ট্রাফিক গার্ড সূত্রে খবর, বালি হল্ট স্টেশনে যাত্রীদের যাতে বাস ধরতে কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার পাত্র জানিয়েছেন, জনস্বার্থ ও যাত্রী নিরাপত্তার কথা ভেবেই এই সাময়িক রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/26/suvendu-adhikari-93/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury