Bengal Liberty : চন্দ্রনাথ রথ খুনের মূল অভিযুক্ত সাগর সোনকার গ্রেফতার হওয়ার পরই হঠাৎ উদয় হল শশী পাঁজার (Shashi Panja)। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দীর্ঘদিন জনসমক্ষে দেখা যায়নি প্রাক্তন তৃণমূল মন্ত্রী ডঃ শশী পাঁজাকে। শ্যামপুকুরের রাজনৈতিক কর্মসূচি থেকেও তিনি কার্যত দূরেই ছিলেন। সেই নীরবতার মধ্যেই শনিবার ডঃ কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে হঠাৎ উপস্থিতি হলেন তিনি। যদিও শশী পাঁজা বিষয়টিকে নিছক ব্যক্তিগত সফর বলে দাবি করেছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাগর সোনকার ও তাঁর ভাই গ্রেফতার হওয়ার পর তদন্তকারীদের নজরে রয়েছেন শশী পাঁজাও। সেই আবহেই কাকলির কাছে কি বাঁচার তাগিদে দৌড়লেন শশী? প্রশ্ন রাজনৈতিক মহলের (Shashi Panja)।

হঠাৎ সাক্ষাৎ, বাড়ল কৌতূহল (Shashi Panja)
শনিবার দুপুরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরে অবস্থিত ‘ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ’-এ দেখা যায় ডঃ শশী পাঁজাকে। চিকিৎসক হিসেবে কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজা-দু’জনেরই দীর্ঘ পরিচয় রয়েছে। বর্তমানে কেউই নিয়মিত চিকিৎসা করেন না। তাই এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী পাঁজা শুধু বলেন, “এমনি ক্লিনিকে এলাম।” তবে তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্য জল্পনায় ইতি টানতে পারেনি।

সাগর যোগ শশীর (Shashi Panja)
শুভেন্দু অধিকারীর অপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনে অভিযুক্ত সাগর সোনকারের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রজীবন থেকেই। জয়পুরিয়া কলেজে পড়াকালীন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় মুখ ছিলেন। উত্তর কলকাতায় তৎকালীন তৃণমূল মন্ত্রী শশী পাঁজার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি ছিল তাঁর। পরে রাজনৈতিক সমীকরণ বদলানোর সঙ্গে সঙ্গে তিনি বিজেপিতে যোগ দেন। দলের সাংগঠনিক কাজে দক্ষ হওয়ায় তাঁকে শুভেন্দু অধিকারীর শিবিরে কাজের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে চন্দ্রনাথ রথ নিজেই তাঁকে নিজের টিমে নিয়ে আসেন। ধীরে ধীরে অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্মসূচির পরিকল্পনা, বিভিন্ন নথিপত্র ও যোগাযোগের কাজ সামলাতে শুরু করেন সাগর। যে কারণে চন্দ্রনাথ রথের দৈনন্দিন কর্মসূচি, কোথায় যাচ্ছেন, কখন ফিরছেন, এই সব তথ্যও তাঁর নখদর্পণে ছিল। খুব শীঘ্রই চন্দ্রনাথের সব থেকে বিশ্বাসভাজন ব্যক্তি হয়ে ওঠেন এই সাগর। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, খুনের ষড়যন্ত্রে মূল পরিকল্পনাকারী হিসেবে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, শুটারদের জোগাড় করা, তাদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার ব্যবস্থা করা এবং হত্যার আগে রেকি করানোর কাজেও তার সক্রিয় ভূমিকা নিয়েছিল। এমনকি সূত্রের খবর, তৃণমূলের অন্দরে খবর আদানপ্রদানও করত এই সাগর।
আরও খবর

প্রাণ বাঁচাতে অভিষেক ছেড়ে কাকলির দরবারে? (Shashi Panja)
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাকলি ঘোষ দস্তিদার এখন রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ মুখ। তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া নেতাদের মধ্যে তিনি প্রথম সারিতে ছিলেন। এবার কাকলির সঙ্গে শশী পাঁজার এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তুলছে। অপরদিকে CID সূত্রে খবর অভিযুক্ত সাগর নিয়মিত তথ্য প্রদান করতেন তৃনমূলের অন্দরে। তবে সেই ব্যক্তি কি শশী পাঁজা? তা এখনও নিশ্চিত নয়। রাজনৈতিক মহলের প্রশ্ন, এতদিন অভিষেকের সাথে হাত মিলিয়ে কাজ হাসিল করে এবার প্রাণ বাঁচাতে NCPI-এর কাকলির ঘরে দৌড়ালেন? উত্তর দেবে সময়।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/31/chandranath-rath-5/


