Taslima Nasreen
Taslima Nasreen

Taslima Nasreen : ‘শুধু জয় নন, আমিও অপমানিত’, রবীন্দ্র সদনের ঘটনার পর মুখ খুললেন তসলিমা নাসরিন

Bengal Liberty : প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরে রাজ্য সরকারের সংবর্ধনা পেলেন বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন (Taslima Nasreen)। কিন্তু সেই অনুষ্ঠানে ঘটে যায় একটি অনভিপ্রেত ঘটনা। কবি জয় গোস্বামীকে মঞ্চে ডেকে বক্তব্য রাখতে চাইলেও দর্শকদের একাংশের আপত্তির মুখে তাঁকে নেমে যেতে হয়। এই ঘটনার পর রবিবার সাংবাদিক বৈঠকে দুঃখপ্রকাশ করে তসলিমা বলেন, শুধু জয় গোস্বামী নন, তিনিও এই ঘটনায় অপমানিত হয়েছেন (Taslima Nasreen)।

Taslima Nasreen
Taslima Nasreen

বাকস্বাধীনতার পক্ষে তসলিমা (Taslima Nasreen)

রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তসলিমা বলেন, জয় গোস্বামীকে তিনি নিজেই মঞ্চে ডেকেছিলেন। তাই তাঁকে নামিয়ে দেওয়ার ঘটনাকে তিনি নিজের অপমান বলেও মনে করছেন। তাঁর কথায়, যে অনুষ্ঠানে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের কথা বলা হয়েছে, সেখানে একজন কবিকে কথা বলতে না দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, সবাইকে নিজের মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত। কারও কণ্ঠরোধ করা গণতান্ত্রিক সমাজের পক্ষে ঠিক নয়। দর্শকদের একাংশের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলে তসলিমা বলেন, যাঁরা তাঁর বক্তব্যকে সমর্থন করেছিলেন, তাঁদের মধ্যেই যদি কেউ একজন কবির কথা শুনতে না চান, তাহলে তা দ্বিচারিতার পরিচয়।

Advertisement
Advertisement

কী ঘটেছিল শনিবার? (Taslima Nasreen)

শনিবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনকে নাগরিক সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিল পূর্বনির্ধারিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে স্বাগত জানানোর পর বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হয় তসলিমাকে। বক্তব্যের শুরুতেই তিনি দর্শকাসনে বসে থাকা প্রবীণ কবি জয় গোস্বামীকে মঞ্চে আসার অনুরোধ করেন। তসলিমা বলেন, “দেখতে পাচ্ছি আমার অগ্রজ, শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী ওখানে বসে আছেন। আমি তাঁকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি।” তসলিমার আহ্বানে জয় গোস্বামী আসন ছেড়ে মঞ্চের দিকে এগোতেই দর্শকাসনের একাংশ থেকে আপত্তি ও হইচই শুরু হয়। পরিস্থিতি বুঝে তিনি মাঝপথ থেকেই ফিরে গিয়ে নিজের আসনে বসে পড়েন। এতে কিছুক্ষণের জন্য অনুষ্ঠানে অস্বস্তিকর ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/02/taslima-nasrin-7/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury