Bengal Liberty:
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। সবজিভর্তি পিকআপ ভ্যানের আড়ালে অভিনব কায়দায় গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯টি গরু। ধৃতকে মঙ্গলবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে।

Cow smugglingঅভিনব কায়দায় পাচারের চেষ্টা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাত প্রায় ২টো নাগাদ ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় টহলদারির সময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যানের গতিবিধি নজরে আসে। পুলিশ গাড়িটিকে থামার নির্দেশ দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ভ্যানটি আটক করে দাসপুর থানার পুলিশ।
আরও খবর
Cow smugglingআন্তরাজ্য চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
তল্লাশিতে দেখা যায়, ভ্যানটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। প্রথমে সেটিকে সাধারণ সবজিবাহী গাড়ি বলেই মনে হলেও ট্রেগুলি সরাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল ৯টি গরু। অভিযোগ, গভীর রাতে নজর এড়িয়ে গরুগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
Cow smuggling
ঘটনায় ভ্যানের চালক আঙ্গার খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার চেরুয়া এলাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
Cow smuggling
পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলিকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
Cow smuggling
দাসপুর থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতের সঙ্গে কোনও বড় গরু পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


আরও পড়ুনঃ এনসিপিআই-বিজেপি সম্পর্ক নিয়ে জল্পনার মাঝেই দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু


