subrata gupta
Bengal Liberty: বাংলায় জোর কদমে চলছে এসআইআর প্রক্রিয়ার কাজ। ইতিমধ্যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে প্রক্রিয়ার শুরু থেকেই নানা অভিযোগ উঠছে। অতিরিক্ত কাজের চাপ না নিতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন বহু বিএলওরা।
এই অবহে মঙ্গলবার বর্ধমানে পৌঁছান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। প্রশাসনিক শীর্ষকর্তাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।এদিন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, “এটা চলমান প্রক্রিয়া। যত গভীরে যাচ্ছি ততই বিভিন্ন স্তর থেকে মতামত পাচ্ছি। রাজনৈতিক দলগুলির বক্তব্য শোনার পর মনে হচ্ছে আরও খতিয়ে দেখার প্রয়োজন, সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, অভিযোগের সারবত্তা নিয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়। “রোল চেক না করে কোনও অভিযোগ গ্রহণ বা খারিজ কিছুই করা যায় না। প্রথমে রোল দেখতে হবে। গুণমান আরও উন্নত করতে ইআরওদের কিছু নির্দেশ দেওয়া হয়েছে,”
এদিকে এসআইআরের মাঝপথে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ ঘিরে প্রশাসন ও রাজনীতিতে জলঘোলা তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে সুব্রতবাবুর মন্তব্য,“কোন পরিস্থিতিতে কমিশন আমাদের নিয়োগ করেছে তা বলতে পারব না। কাজ সুষ্ঠুভাবে হোক। কোনও কাজই চূড়ান্ত নয়, পরেও স্ক্রুটিনি হতে পারে। ভুল হওয়াই স্বাভাবিক। সেই ভুল সংশোধনের লক্ষ্যেই এই তৎপরতা।”

