subhendu adhikari
Bengal Liberty : শুভেন্দু অধিকারী দ্বিতীয় দফার SIR প্রক্রিয়ায় নজরদারি নিশ্চিত করতে নির্বাচন কমিশনরকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। বুধবার নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, কেন্দ্রের গঠিত মাইক্রো অবজার্ভারদের তত্ত্বাবধানে SIR হোক যাতে প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

বিরোধী দলনেতার অভিযোগ, (Suvendu Adhikari)
“অতিরিক্ত প্রভাব” খাটানোর খবর রয়েছে তাঁর কাছে। যা এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতায় প্রশ্ন তোলে। তিনি দাবি করেন, ১০০ শতাংশ স্ক্রুটিনি ও শুনানির প্রক্রিয়া সিসিটিভির আওতায় রাখতে হবে। প্রক্রিয়া সুষ্ঠভাবে শেষ হওয়া পর্যন্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে। এতে কারচুপি রোধ সম্ভব বলে মনে করেছেন তিনি।

