ashwani vaishnav
Bengal Liberty: চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত IRCTC ওয়েবসাইটের সার্ভার ৯৯. ৯৮ শতাংশ আপটাইম ছিল বলে বুধবার লোকসভায় জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে যা ৯৯. ৮৬ % ছিল।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে (Ashwini Vaishnaw)
সিস্টেম আধুনিকিকরণে প্রশাসনিক ও প্রযুক্তিগত—দুইয়ের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে রয়েছে- সন্দেহজনক ইউজার আইডি নিষ্ক্রিয় করা, সন্দেহজনক পিএনআর বুকিং সংক্রান্ত অভিযোগ সাইবার ক্রাইম পোর্টালে দায়ের করা এবং ইউজার আইডি পুনর্মূল্যায়ন।
প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে রয়েছে- বিভিন্ন চেক ও ভ্যালিডেশন, আধুনিক অ্যান্টি-বট সিস্টেম, উন্নত কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) এবং নিয়মিত থার্ড-পার্টি অডিট ব্যবস্থা। এসব উদ্যোগের ফলে প্রকৃত যাত্রীদের জন্য টিকিট বুকিং আরও সহজ হচ্ছে বলে দাবি তোলা হয়।
লিখিতভাবে মন্ত্রী আরও জানান, যাত্রীদের অভিযোগ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পোর্টালকে আরও শক্তিশালী করে তৈরি তোলা হয়েছে। একটি সিঙ্গেল-উইন্ডো সিস্টেম হিসেবে কাজ করে এই প্ল্যাটফর্ম। ট্রেনে খাদ্য মান সম্পর্কিত অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা ও দায়ী সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তাঁর আরও সংযোজন, উন্নত প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছতা এবং যাত্রী অভিজ্ঞতা উন্নত করা লক্ষ্য রেলের। বর্তমানে মোট সংরক্ষিত টিকিটের ৮৭ শতাংশেরও বেশি ই-টিকিট হিসাবে বুক হচ্ছে। যদিও মাঝে মাঝে ব্যর্থ লেনদেন, রিফান্ডে বিলম্ব বা বুকিং-জনিত সমস্যা নিয়ে অভিযোগ আসে, যা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
API-ভিত্তিক প্রযুক্তিতে চলা IRCTC ওয়েবসাইট ও অ্যাপ খুব কম ডেটা এক্সচেঞ্জে কাজ করে, ফলে গ্রামাঞ্চলেও বুকিং সহজ হয়। উন্নত CDN ব্যবস্থার ফলে কনটেন্ট দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছায়।
খাদ্য পরিষেবা নিয়ে রেল জানায়, প্রতি বছর গড়ে ৫৮ কোটি মিল পরিবেশন করা হয়, যার মধ্যে মাত্র 0.0008% অভিযোগ আসে। গত চার বছরে এসব অভিযোগের ভিত্তিতে ২.৮ কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছে।
রেলের দাবি, যাত্রীদের কাছে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়া তাদের নিরন্তর প্রচেষ্টা, এবং সময় সময় পরিষেবা উন্নয়নে প্রয়োজনীয় জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
