Subhendu Adhikari
Subhendu Adhikari

হিন্দুদের জন্য শাহের দ্বারস্থ শুভেন্দু (Suvendu Adhikari)

Bengal Liberty: ‘বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে যে সমস্ত হিন্দুরা ভারতে পালিয়ে এসেছেন, তাঁরা CAA-তে আবেদন করুন।’ দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকের পর কলকাতায় ফিরে এমনটাই বক্তব্য পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, CAA-তে কয়েক হাজার আবেদন করলেও সংসাপত্র পেয়েছেন কয়েকশো জন। এবং এই প্রক্রিয়াটা শ্লথ গতিতে চলছে। আমাদের আবেদন, ১৪ ফেব্রুয়ারির আগে CAA-র মাধ্যমে হিন্দুদের নাগরিকত্ব দিতে হবে। দ্রুততার সঙ্গে এই সমস্যার নিস্পত্তি হোক।’

Shah subhendu meeting
Shah subhendu meeting

SIR আবহে হিন্দুদের ভয় (Suvendu Adhikari)

শুভেন্দু অধিকারী গতকাল অমিত শাহর সঙ্গে এই মর্মে বিস্তর আলোচনা করেছেন। রাজ্যে SIR প্রক্রিয়া অব্যাহত। এমতাবস্থায় বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাম বাদ যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে নানা মহলে। জানা যাচ্ছে, বিষয়টিকে সামনে রেখে অমিত শাহর কাছে বেশকিছু আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র মন্ত্রক যাতে নির্বাচন কমিশনের সঙ্গে এই মর্মে কথা বলে, সেটাই উত্থাপিত হয়েছে সংশ্লিষ্ট বৈঠকে।

প্রসঙ্গত, ২০০২ পর্যন্ত যে সমস্ত হিন্দুরা ধর্মীয় কারণে ভারতে পালিয়ে এসেছেন, SIR-এ তাঁদের নাম থাকবে। পাশাপাশি, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা বাংলায় প্রবেশ করেছেন, তাঁরা পুলিশি নির্যাতন থেকে মুক্ত। শুধু, CAA-এর মাধ্যমে তাঁদের নাগরিকত্ব দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। তাঁরা নাগরিকত্ব পেলেই ভোটাধিকার পাবেন। বস্তুত, এই মুহূর্তে রাজ্যে ১০০-এর বেশি CAA ক্যাম্প করা হয়েছে। বিশেষ করে মতুয়া এলাকায় এই ক্যাম্পের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ জোর কদমে চলছে বলে খবর। এসবের মধ্যে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হিন্দুদের কাছে নতুন দরজা খুলে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury