Tulu Mondal
Tulu Mondal

Tulu Mondal : হাইকোর্টে টুলু মণ্ডল, গ্রেফতারি এড়াতে আইনি সুরক্ষার আর্জি

Bengal Liberty : আড়ালে থেকেই আইনি রক্ষাকবচের আবেদন জানালেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল (Tulu Mondal)। গ্রেফতারি এড়াতে এবং পুলিশের পদক্ষেপে স্থগিতাদেশ চেয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আবেদন দায়ের হয়েছে। তবে এখনও প্রকাশ্যে আসেননি টুলু মণ্ডল। আইনজীবীর মাধ্যমেই আদালতে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে (Tulu Mondal)।

Advertisement
Advertisement

২২০ কোটির সম্পত্তি বাজেয়াপ্তের পর আদালতের দ্বারস্থ পলাতক পাথর ব্যবসায়ী (Tulu Mondal)

বীরভূমের পাথর ব্যবসায় দীর্ঘদিন ধরেই অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত টুলু মণ্ডল। তদন্তকারী সংস্থার দাবি, তাঁর বিরুদ্ধে চলা তদন্তে ইতিমধ্যেই প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর একাধিক ঠিকানা ও আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনা উদ্ধার হয়েছে বলেও তদন্তকারীদের দাবি। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, এসটিএফ এবং বীরভূম জেলা পুলিশের যৌথ অভিযানে টুলু মণ্ডলকে ধরতে বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রেফতারির আশঙ্কায় তিনি প্রকাশ্যে না এসে আদালতের শরণাপন্ন হয়েছেন। তাঁর আবেদনে পুলিশি পদক্ষেপ থেকে আইনি সুরক্ষা এবং গ্রেফতারি এড়ানোর আবেদন জানানো হয়েছে। তদন্তকারীরা জানতে চাইছেন, বিপুল পরিমাণ এই সম্পদের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত। গত এক সপ্তাহ ধরে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে পলাতক রয়েছেন টুলু মণ্ডল। সেই কারণেই আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement

টুলুর শ্বশুরবাড়িতে এসটিএফ (Tulu Mondal)

এদিকে বুধবার সকাল থেকেই বীরভূমের পারুয়া এলাকায় টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে পৌঁছেছে এসটিএফ। সেখানে তাঁর শ্যালক প্রসাদ সামের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। বাড়ির প্রতিটি ঘরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযানে এসটিএফের পাশাপাশি বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরাও উপস্থিত রয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ পাথর খাদান, আর্থিক দুর্নীতি এবং বেআইনি সম্পত্তির বিরুদ্ধে প্রশাসন কড়া অবস্থান নিয়েছে। একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চলছে। সেই আবহেই টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন : 

https://bengalliberty.com/2026/08/05/tulu-mondal-7/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury