Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম এখন ‘পশ্চিমবঙ্গ আবাস’, দ্বিতীয় কিস্তির টাকা দেবে নবান্ন

Bengal Liberty: তৃণমূল সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম পরিবর্তন করে এবার ‘পশ্চিমবঙ্গ আবাস’ করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামের এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রকল্পের আওতায় রাজ্যের ১০ লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হবে (Suvendu Adhikari)।

পূর্ববর্তী সরকার দ্বিতীয় পর্যায়ে মোট ১৮ লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের আগে প্রথম কিস্তির টাকা দেওয়া হলেও সরকার পরিবর্তনের কারণে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ আটকে যায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে নতুন সমীক্ষার ভিত্তিতে যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Suvendu Adhikari
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নতুন নামে প্রকল্পের সূচনা (Suvendu Adhikari)

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের নিয়ম অনুযায়ী যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা ব্যবহার করে বাড়ির লিন্টেল স্তর পর্যন্ত নির্মাণকাজ সম্পূর্ণ করেছেন, তাঁরাই দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। পঞ্চায়েত দফতরের নির্দেশে সম্প্রতি রাজ্যজুড়ে বিশেষ সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা যায়, ঘোষিত ১৮ লক্ষ পরিবারের মধ্যে ১০ লক্ষ পরিবার নির্ধারিত পর্যায় পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছেন। তাই প্রথম ধাপে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হচ্ছে।

অন্যদিকে, যাঁরা এখনও লিন্টেল স্তর পর্যন্ত নির্মাণকাজ সম্পূর্ণ করতে পারেননি, তাঁদের জন্যও আশ্বাস দিয়েছে প্রশাসন। তাঁদের কাজ নির্ধারিত পর্যায়ে পৌঁছানোর পর পুনরায় সমীক্ষা চালিয়ে পরবর্তী ধাপে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। প্রশাসনিক সূত্রের দাবি, প্রকৃত উপভোক্তাদের তালিকা নিশ্চিত করতেই ধাপে ধাপে অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

সরকারের দাবি, অতীতে আবাসন প্রকল্পে ভুয়ো আবেদন এবং অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাতে শুধুমাত্র প্রকৃত ও দরিদ্র উপভোক্তারাই সরকারি সহায়তার সুবিধা পান, তা নিশ্চিত করেই দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ করা হচ্ছে।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/08/06/sabyasachi-dutta-chargesheet/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury