Bengal Liberty : বর্ষা এবার সত্যিই রুদ্রমূর্তি ধারণ করতে চলেছে। বৃহস্পতিবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও জারি হয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণ হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। আজ ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। ফলে জল জমা এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বর্ষার দাপট অব্যাহত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পঙ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/06/bangladesh-foreign-ministry/


