Palestinians were killed
Bengal Liberty: মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে।মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে যার জেরে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, (Palestinians were killed)
গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা চালায়। হামলাটি গাজার উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় হয়েছে। এই হামলাতে নিহতদের মধ্যে দুই শিশু রয়েছেন বলে জানিয়েছে কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসক দল। নিহতদের বয়স ৩০ থেকে ৪৬ বছরের মধ্যে—যাদের মধ্যে রয়েছেন দুই নারী, একজন পুরুষ এবং আট ও ১০ বছর বয়সী দুই শিশু। উদ্ধারকর্মীরা জানান, আল-নাজাত ক্যাম্প থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বেশ কয়েক মাস ধরে এই ক্যাম্পে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানায়, আল-মাওয়াসির বোমাবর্ষণে কয়েকটি তাবুতে আগুন ধরে যায় এবং সেগুলো পুড়ে যায়। এতে দুই শিশুসহ পাঁচজন নাগরিক নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে কারো কারো অবস্থা গুরুতর।
আল-মাওয়াসি হামলার নিন্দা জানিয়ে হামাস এটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, গাজার কর্তৃপক্ষের হিসাবে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৫৯১ বার তা লঙ্ঘন করেছে, যাতে কমপক্ষে ৩৬০ ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছেন। এই ধরনের উপকূলীয় এলাকায় যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন,সেই এলাকায় আক্রমণে গাজর পরিস্থিতি এবং বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘনে নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
