Bengal Liberty: দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জেরে হামলার মুখে পড়লেন দেশের তারকা ক্রিকেটার তথা প্রাক্তন সংসদ সদস্য শাকিব আল হাসান। মাগুরা শহরের কেশবমোড় এলাকায় শাকিবের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত পৌনে ৯টা নাগাদ একদল দুষ্কৃতী শাকিবের বাড়ির সামনে জড়ো হয়। বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় এবং জানালার কাচ ভেঙে ফেলা হয়। এছাড়া বাড়ির লোহার গেটে পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের প্রাথমিক অনুমান, আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি এবং এই ঘটনায় কেউ হতাহত হননি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার নয়াদিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেন দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত প্রাক্তন সাংসদ ও ক্রিকেটার শাকিব। ওই বৈঠক শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/06/shaal-river-bridge/


