Bengal Liberty
রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১৭ আগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে মধ্যে টাকা ট্রান্সফার হবে বলে আশাবাদী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” সকল দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ করব। যারা অন্নপূর্ণা ভান্ডারের আশায় ভোট দিয়েছিলেন, কাউকে আশাহত করবে না বিজেপি সরকার। আমাদের প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডার, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন অফলাইন আবেদন নেওয়া হয়েছে।” অফলাইনে আবেদনকারীদের পোর্টালে ফর্ম আপলোডের কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জুনে টাকা পেয়েছিল ২৮ লক্ষ মানুষ। মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২ কোটি ১৬ লক্ষ ফর্ম। ভেরিফিকেশনের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০ আগস্ট দুপুর ২টোয় মন্ত্রী মালতী রাভা রায় – এর সঙ্গে এই বিষয়ে বিস্তারিত প্রেস কনফারেন্সে জানানো হবে।

কবে থেকে ঢুকবে টাকা? Suvendu Adhikari
মুখ্যমন্ত্রী শুভেন্দু দাবি করেছেন, ১৭ ই আগস্ট থেকে ভেরিফাইড মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। সরকারি টাকা নিয়ম মেনে পাবেন রাজ্যের মহিলারা বলে জানিয়েছেন তিনি। ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে মধ্যে টাকা ট্রান্সফার হবে। রাজ্যের এই প্রকল্পের জন্য যোগ্য মহিলারা টাকা পাবেন বলে জানা গিয়েছে।
আরও খবর

প্রাক্তন সরকারের দুর্নীতি
তৎকালীন সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জানান, বিগত রাজ্য সরকার প্রকল্পের নামেও দুর্নীতি চালিয়েছেন। তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জনকে ৫০০ টাকা দিয়ে প্রকল্প বন্ধ রাখেন। পরবর্তীতে এপ্রিল ২০২২ সালে ২১ লক্ষ ৮২ হাজার ৬৩১ টাকা দিয়েছিল, তারপরে আবার বন্ধ করেছিলেন প্রাক্তন সরকার। ২০২২ সালের মে জুন মাসে ৩ লাখ ৭৭ হাজার ৮৮৩ টাকা দিয়েছিল। শুধু মহিলারা নয়, পুরুষ সহ একাধিক অনুপ্রবেশকারী, সকলেই লক্ষীর ভান্ডারের সুবিধা পেয়েছিলেন।

উল্লেখ্য, জুলাই মাসে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। উপরন্তু, বর্তমান রাজ্য সরকারকে টার্গেট করে সমাজ মাধ্যমে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে বহু কনটেন্ট ক্রিয়েটর। তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা সমাজ মাধ্যমে এই প্রকল্প সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়াচ্ছে, সকলের উপযুক্ত শাস্তি হবে। মিথ্যে তথ্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা এবং বিজেপি সরকারকে টার্গেট করে কালিমালিপ্ত করায় নিযুক্ত হয়েছে সমাজ মাধ্যমে এক শ্রেণীর মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, সকলকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


