nokia -airtel collaboration
Bengal liberty: এবার এয়ারটেলের সঙ্গে হাত মেলাল নোকিয়ার। সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে নোকিয়া। তাঁদের লক্ষ্য, সারা দেশের ডেভেলপার ও এন্টারপ্রাইজগুলির জন্য নেটওয়ার্ক আরও সহজলভ্য করা।
কী কী সুবিধা পেতে চলেছেন উপভোক্তারা? (Nokia-Airtel collaboration)
Application Programming Interfaces (APIs) -এর সাবস্ক্রিপশন নিলে উপভোক্তারা এয়ারটেলের নেটওয়ার্ক ফাংশন অ্যাক্সেস করতে পারবেন। এতে একদিকে ডেভেলপাররা নতুন প্রোডাক্ট তৈরির সুযোগ পাবেন। অন্যদিকে এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবসা অন্যান্যদের টেক্কা দেবে।
জানা গিয়েছে, ট্রায়ালের সফলের পর এটি শীঘ্রই চালু করা হবে।
এয়ারটেলের সিইও শরত সিন্হা বলেন, “এয়ারটেল ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে। সেইকারণেই এই অংশীদারিত্বের সিদ্ধান্ত গ্রহণ। API–র ক্ষেত্রে নোকিয়ার সঙ্গে এই অংশীদারত্ব আমাদের লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”
এ প্রসঙ্গে নোকিয়া সংস্থার হেড অরবিন্দ খুরানা বলেন, “এয়ারটেলের সঙ্গে এই সহযোগিতা আমাদের Network as Code ইকোসিস্টেম বিস্তারের গুরুত্বপূর্ণ ধাপ। এটি প্রমাণ করে যে টেলিকম অপারেটরদের নেটওয়ার্ক বিনিয়োগ থেকে আয়ের নতুন পথ তৈরির পাশাপাশি আমরা ডেভেলপার কমিউনিটির উদ্ভাবনকেও উৎসাহিত করছি।”
নোকিয়ার দাবি, তাদের Network as Code প্ল্যাটফর্মে এখন বিশ্বের ৬০–এর বেশি পার্টনার।যাদের মধ্যে রয়েছেন টেলিকম অপারেটর, AI ও ডেটা সেন্টার সংস্থা, CPaaS প্ল্যাটফর্ম, সিস্টেম ইন্টিগ্রেটর এবং বিভিন্ন ভের্টিক্যাল সফটওয়্যার ভেন্ডর।
