West Bengal Congress
Bengal Liberty: দলবিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে সাসপেন্ড করা হয়েছে আলি ইমরান রামজ (ভিক্টর)-কে। বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ তারিখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের সংবিধান, সাংগঠনিক নীতি এবং শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁকে অবিলম্বে সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাসপেনশন চলাকালীন তিনি দলের প্রতিনিধি হিসেবে কোনো বক্তব্য রাখতে পারবেন না এবং দলের কোনো সাংগঠনিক বৈঠক বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে দল থেকে বহিষ্কারসহ আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রদেশ কংগ্রেস সভাপতির অনুমোদনক্রমে এই নির্দেশ জারি করা হয়েছে বলে দলীয় চিঠিতে উল্লেখ রয়েছে।
আরও পড়ুনঃ অরুণাচলের বন্যায় ৪ জন নিখোঁজ, উদ্ধারকাজে নামল বায়ুসেনা


