Vladimir Putin visit India
Bengal Liberty Desk, ৪ ডিসেম্বর কলকাতা: দু’দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এসে পৌঁছোলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। প্রথাগত প্রোটোকল ভেঙে তাঁকে স্বাগত জানাতে দিল্লির পালম বিমানবন্দরে (Indira Gandhi International Airport) হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে পুতিনের সঙ্গে উষ্ণ করমর্দন করেন মোদী ( Modi meet Putin)। শুধু করমর্দনই নয়, রাশিয়ার প্রেসিডেন্টকে (Russian President Vladimir Putin) তিনি আলিঙ্গনও করেন। এর মাধ্যমে নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে গভীর মৈত্রীর বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এরপর তাঁরা একই গাড়িতে করে বিমানবন্দর থেকে রওনা হন।
প্রোটোকল ভাঙলেন মোদী
সাধারণ প্রোটোকল অনুযায়ী, কোনও বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে এলে তাঁকে স্বাগত জানাতে সাধারণত বিদেশমন্ত্রী (S. Jaishankar) বা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী উপস্থিত থাকেন। কিন্তু, পুতিনকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানানোর মাধ্যমে মোদী সেই প্রথা ভেঙেছেন। এর আগেও ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)
এবং ২০১৮ সালে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) স্বাগত জানাতে মোদী (Modi) নিজে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন।
গুরুত্বপূর্ণ বৈঠক ও চুক্তি (Important international meetings & Contracts)

এই সফরে পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষবৈঠকে যোগদান করবেন। (India Russia relation)
আগামীকাল (শুক্রবার) দিল্লির হায়দরাবাদ হাউসের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রাশিয়া (Russia) থেকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে (Air Defence System)।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন (Putin) জানিয়েছেন, মহাকাশ গবেষণা (Space Research), পরমাণুশক্তি (Atomic Power), জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ-সহ একাধিক ক্ষেত্রে ভারত এবং রাশিয়া ভবিষ্যতের স্বার্থে একসঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) (Artificial Intelligence) ব্যবহার নিয়েও আলোচনা করবে।
