Bengal Liberty
মাত্র ৬৮ বছর বয়সে(Lionel Messi) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি।শুক্রবার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও প্রথম থেকেই তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। চিকিৎসকদের একটি বড় মেডিক্যাল টিম সব রকমের চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মৃত্যু হল মেসির ‘প্রথম সুপারহিরো’র।


নিজের ফুটবল জীবনের সাফল্যের পুরো কৃতিত্বই মেসি তাঁর বাবাকে উৎসর্গ করেছেন। ক্লাব ফুটবল থেকে জাতীয় দল ছায়াসঙ্গীর মতো মেসির জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন তাঁর বাবা। এমনকি সম্প্রতি মেসির গোটা ভারত সফরের ক্ষেত্রেও তাঁকে রাজি করানোর পিছনে তাঁর বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায়।খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। বিশ্বকাপ ফাইনালের পর কিছু দিন বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। মাঠে নেমে জয়সূচক গোলও করেন এলএম টেন। কিন্তু হঠাৎ করেই বিনা মেঘে বজ্রাঘাতের মতো বাবাকে হারালেন কিংবদন্তি মেসি।
জীবনের প্রতি মুহূর্তে বাবাই ছিলেন ‘মুশকিল আসান’(Lionel Messi)
ছোটবেলায় মেসির গ্রোথ হরমোনের ঘাটতি ধরা পড়লে হোর্হে নিজেই চিকিৎসার খরচ জোগাড় করার আপ্রাণ চেষ্টা করেন। আর্জেন্টিনায় উপযুক্ত সাহায্য না পেয়ে তিনি ১৩ বছর বয়সী মেসিকে নিয়ে স্পেনে পাড়ি দেন। সেই সিদ্ধান্তই পরবর্তীকালে মেসির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।বার্সেলোনার সঙ্গে ঐতিহাসিক ‘ন্যাপকিন চুক্তি’ থেকে শুরু করে কেরিয়ারের কঠিন সময়—সব ক্ষেত্রেই তিনি ছায়ার মতো মেসির পাশে ছিলেন।
আরও খবর
বাবার নির্দেশেই জীবন বদলে যায়(Lionel Messi)
হোর্হে শুধু বাবাই ছিলেন না, দীর্ঘ সময় ধরে তিনি মেসির অফিসিয়াল এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্লাব বদল, চুক্তি নবীকরণ, বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড এবং আইনি জটিলতা অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। কনিষ্ঠ বয়স থেকে বিশ্বসেরা হওয়ার পুরো যাত্রায় হোর্হে ছিলেন মেসির সবচেয়ে বড় মানসিক শক্তি ও পথপ্রদর্শক।এমনকি এফসি বার্সেলোনা ছাড়ার পর মেসির ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই সময় তাঁর বন্ধু সার্জিও আগুয়েরোর সঙ্গে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাবার পরামর্শে পিএসজিতে যোগ দেন মেসি। পিএসজিতে প্রত্যাশামতো সাফল্য না এলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় এবং ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসির জীবন অনেকটাই বদলে যায়। আর আজ না-ফেরার দেশে পাড়ি দিলেন সিনিয়র মেসি।



