CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ৮০-তে নতুন নজির! স্বাধীনতা দিবসে বেতার বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Bengal Liberty : স্বাধীনতা দিবসে বাংলায় আরও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দেশের রাষ্ট্রপতির ভাষণের পর এবার রাজ্যবাসীর উদ্দেশে বেতার বার্তা দেবেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আকাশবাণী কলকাতার মাধ্যমে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রোটোকল মেনে রাষ্ট্রপতির ভাষণের পরেই মুখ্যমন্ত্রীর এই বেতার ভাষণ সম্প্রচারিত হবে। যদিও এখনও প্রসার ভারতী বা আকাশবাণীর তরফে ভাষণের নির্দিষ্ট সময় কিংবা কোন ব্যান্ডে তা সম্প্রচারিত হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই বেতার ভাষণের বিষয়টি নিশ্চিত করেছেন (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

৮০-তে গুরুত্বপূর্ণ পরিবর্তন (CM Suvendu Adhikari)

এবারের ৮০তম স্বাধীনতা দিবসকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত ‘হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতেও প্রথমবারের মতো যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। সেই উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে এই কেন্দ্রীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়নি বলে দাবি করা হয়েছে। ফলে নতুন সরকারের আমলে এবারের স্বাধীনতা দিবস উদযাপনের ধরন আগের তুলনায় বেশ কিছুটা আলাদা হতে চলেছে।

Advertisement
Advertisement

স্বাধীনতার ইতিহাসে প্রথম (CM Suvendu Adhikari)

স্বাধীনতা দিবস উপলক্ষে কোনও মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে কার্যত নজিরবিহীন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়-কেউই মুখ্যমন্ত্রিত্বের সময়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ ধরনের বেতার ভাষণ দেননি। তবে অতীতে মুখ্যমন্ত্রীদের বেতার বার্তা দেওয়ার নজির রয়েছে। সিদ্ধার্থশঙ্কর রায় রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মাসিক রেডিও বার্তা দিয়েছেন। প্রফুল্লচন্দ্র সেনও রাজ্যের পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজ্যবাসীর উদ্দেশে বেতার বার্তা দিয়েছেন। বিধানচন্দ্র রায়-সহ একাধিক মুখ্যমন্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উদ্দেশেও বেতার বার্তা দিয়েছেন।

কিন্তু স্বাধীনতার পর গত ৮০ বছরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশে কোনও মুখ্যমন্ত্রীর বেতার ভাষণের নজির নেই। সেই অর্থে শুভেন্দু অধিকারীর এই ভাষণকে ঐতিহাসিক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement

বাংলার বদলের আবহে স্বাধীনতা উদযাপন (CM Suvendu Adhikari )

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বছর মহাকরণের সামনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেছিলেন। তবে ২০১২ সাল থেকে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান রেড রোডে স্থানান্তরিত হয়। এবার সেই ধারাই বজায় রাখছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রেড রোডে উপস্থিত থাকবেন তিনি। অর্থাৎ, একদিকে যেমন স্বাধীনতার প্রাক্কালে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন বেতার ভাষণ, অন্যদিকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের প্রথমবারের অংশগ্রহণ-দুই মিলিয়ে এবারের স্বাধীনতা দিবস নতুন মাত্রা পেতে চলেছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/10/cm-suvendu-adhikari-123/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury