Bengal Liberty : আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান এবং সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম (ICJS)-এর। এবার এই ব্যবস্থার কাজ আরও সুচারুভাবে পরিচালনা এবং নজরদারি করতে নতুন উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শহরের প্রতিটি ডিভিশনে একটি করে ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (DCRB) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার নগরপাল অজয় নন্দ ICJS-সংক্রান্ত কাজের বাস্তবায়ন এবং তার নজরদারি আরও শক্তিশালী করতে এই নির্দেশ দিয়েছেন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ডিভিশন স্তরে ICJS-এর কাজকর্মের উপর নিয়মিত নজরদারি রাখা যাবে। পাশাপাশি বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় বজায় রাখা, নির্দিষ্ট সময়ে নির্দেশ কার্যকর করা এবং কাজের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে দ্রুত তার সমাধান করার পথও সহজ হবে (ICJS)।

কী কী কাজ করবে DCRB? (ICJS)
প্রতিটি ডিভিশনে গঠিত এই ব্যুরোর অন্যতম লক্ষ্য হবে থানার কর্মীদের ডিজিটাল দক্ষতা আরও বাড়ানো। ICJS ব্যবস্থার বিভিন্ন কাজ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সঠিকভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেও নজরদারি চালাবে DCRB। পুলিশের বিভিন্ন স্তম্ভ এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও মজবুত করাও এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। এর ফলে ডিজিটাল ওয়ার্কফ্লোতে সময়ানুবর্তিতা বাড়বে এবং ICJS-এর কাজ বাস্তবায়নে আরও গতি আসবে বলে মনে করছে কলকাতা পুলিশ। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ডিভিশন স্তরে ICJS-এর কাজের জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হবে। একই সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা, সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াও সহজ হবে।

নতুন ব্যবস্থার মূল লক্ষ্য- থানার কর্মীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি। ডিভিশন স্তরে ICJS-এর বাস্তবায়ন ও নজরদারির নির্দিষ্ট ব্যবস্থা তৈরি। ডিজিটাল ওয়ার্কফ্লোতে সময়ানুবর্তিতা নিশ্চিত করা। পুলিশি ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে ডিজিটাল সমন্বয় আরও শক্তিশালী করা। কাজের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের মধ্যে দ্রুত যোগাযোগ ও তালমেল বজায় রাখা।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/11/sir-appellate-tribunal/


