Bengal Liberty
একশো দিনের কাজের ক্ষেত্রে তৃণমূলের(MGNREGA) দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে অতীতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন গ্রামের খেটে খাওয়া মানুষ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি বদলাতে স্বচ্ছতা ও যোগ্যতার উপর জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দফতরের নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে জবকার্ডধারীদের ডকুমেন্ট ভেরিফিকেশন। দক্ষিণ ২৪ পরগনাতেও সেই প্রক্রিয়ায় বড়সড় সাফাই অভিযান চালানো হয়েছে।

যাচাইয়ে মৃত, স্থানান্তরিত ও অনাগ্রহীদের নাম তালিকা থেকে বাদ(MGNREGA)
জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় সাড়ে তিন লক্ষ জবকার্ডধারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মৃত, অন্যত্র স্থানান্তরিত এবং কাজ করতে অনাগ্রহী শ্রমিকদের পাশাপাশি যাঁরা যোগ্য নন, তাঁদের নামও যাচাই করে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, নতুন করে শুরু হওয়া ভিবি জি রামজি প্রকল্পে শুধুমাত্র যোগ্য জবকার্ডধারীরাই কাজের সুযোগ পাবেন। কোনও অযোগ্য শ্রমিক যাতে প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে পঞ্চায়েত দফতরের তরফে স্পষ্ট নির্দেশ রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় বর্তমানে প্রায় ২০ লক্ষ জবকার্ডধারী শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৮৫ শতাংশের ই-কেওয়াইসি আপডেটের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই জবকার্ডের তালিকা আরও একবার ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
আরও খবর
বিশেষ গুরুত্ব(MGNREGA)
জেলার ক্যানিং-১, বারুইপুর, মন্দিরবাজার, মগরাহাট-২ এবং কুলপি ব্লকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়াতেও দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ১০ লক্ষ নাম বাদ গিয়েছিল। সেই তালিকায় বহু জবকার্ডধারীর নাম থাকায় নতুন প্রকল্প শুরুর আগে যোগ্য-অযোগ্য যাচাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন একশো দিনের কাজ বন্ধ থাকার পর পূর্বতন তৃণমূল সরকার বিকল্প হিসেবে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছিল। তবে সেই প্রকল্পের বাস্তবায়ন ও স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল বলে অভিযোগ নতুন সরকারের। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ভিবি জি রামজি প্রকল্পে স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে দাবি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। প্রশাসনের বক্তব্য, তালিকা থেকে অযোগ্যদের বাদ দেওয়ার ফলে প্রকৃত শ্রমিকরাই এবার কাজের সুযোগ পাবেন। একই সঙ্গে প্রকল্পের অর্থ যাতে সঠিক উপভোক্তার কাছে পৌঁছয়, তা নিশ্চিত করাই সরকারের মূল
লক্ষ্য।



