Kunal Ghosh
Kunal Ghosh

Kunal Ghosh : অনন্তকে নিয়ে কালীঘাটের ভোলবদল! নেত্রীর হয়ে সাফাই গায়লেন কুণাল

Bengal Liberty : নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধ্য সৈনিক বেলেঘাটার বিধায়ক কুণাল (Kunal Ghosh)। একাধিকবার তার প্রমাণ পেয়েছে সকলেই। রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’ অনন্তের হাতে তুলে দিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনন্ত মহারাজকেই এবার গ্রেফতারের দাবিতে সরব কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। পাশপাশি নেত্রীর পুরস্কার প্রদানের পরিপ্রেক্ষিতে সাফাইও গায়লেন তিনি। উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাঁর একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার করেছে বিজেপি সরকার। এবার বিজেপির রাজ্যসভার সাংসদের গ্রেফতারির দাবি তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফলে রাজনৈতিক মহলের বক্তব্য, যে তৃণমূল নিজেরাই রাজ্যের সর্বোচ্চ সম্মান দিয়েছিল তারাই এখন তাকে গ্রেফতার করানোর জন্য উঠেপড়ে লেগেছে (Kunal Ghosh)।

Kunal Ghosh
Kunal Ghosh

সম্মান দেওয়ার সময় আপত্তি ছিল না, এখন কেন গ্রেফতারি? (Kunal Ghosh)

স্বাধীনতা দিবসে ঋতব্রত শিবিরের তৃণমূল কার্যালয়ে আচমকাই হাজির হন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীন তাঁর গাড়ি এসে দাঁড়ায় কার্যালয়ের সামনে। গাড়ি থেকে নেমে সটান পার্টি অফিসে ঢুকে পড়েন কুণাল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া অবস্থান নেন কুণাল ঘোষ। তাঁর দাবি, শুধু লোক দেখানো ক্ষমা চাওয়া বা এফআইআর করলেই হবে না। অবিলম্বে গ্রেফতার করতে হবে অনন্ত মহারাজকে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধেও সরাসরি আক্রমণ শানিয়েছেন তিনি। কুণালের বক্তব্য, “তাঁকে যখন সম্মান দেওয়া হয়েছিল তখন তিনি এরকম কোনও কথা বলেননি। বিজেপি যখন সাংসদ করেছিল তখনও কোনও খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণ অপমান তিনি করেছেন, তাঁকে শুধুমাত্র লোক দেখানো ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।” এখানেই থামেননি কুণাল। অনন্ত মহারাজের মন্ত্রী পদ খারিজের দাবিও তুলেছেন তিনি। তাঁর কথায়, “বিজেপি যদি সত্যিই নেতাজিকে সম্মান জানাতে চায়, তাহলে সবার আগে তাঁকে দল থেকে বহিষ্কার করুন।”

Advertisement
Advertisement

অর্থাৎ, যে অনন্ত মহারাজকে কয়েক মাস আগেই রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেছিল তৎকালীন তৃণমূল সরকার, সেই একই রাজনৈতিক শিবিরের নেতা এখন তাঁর গ্রেফতারি চাইছেন। পাশপাশি নেত্রীর সিদ্ধান্তের সাফাইও গায়লেন মঞ্চে দাঁড়িয়ে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/15/kunal-ghosh-35/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury