Bengal Liberty:
পহেলগাঁও হামলার ক্ষত এখনও দগদগে। ঘটনার পর ভারত সরকারের পদক্ষেপ ছিল স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম পদক্ষেপ কী ছিল? কী প্রশ্ন করেছিলেন তিনি? সেই সমস্ত তথ্যই এবার সামনে আনলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ঘটনার দিন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে জানানো হয় পুরো ঘটনা। তড়িঘড়ি দেশে ফিরে বিমানবন্দরেই অজিত ডোভালের সঙ্গে গোপন বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেদিন শত্রুদের দমন করতে কী ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, সেটিই সামনে আনলেন ডোভাল।

Ajit Doval
বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার প্রায় দেড় বছর পর গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর দাবি, বিমানবন্দরে পৌঁছেই ডোভাল-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই তাঁর প্রথম প্রশ্ন ছিল—“কে করেছে? কে দায়ী?” হামলাকারীদের সম্পর্কে অবিলম্বে সমস্ত তথ্য চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অজিত ডোভাল এমনটাই জানিয়েছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী শত্রুপক্ষকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন, ভারতের উদারতা কোনও দুর্বলতা নয়। তাই জবাবও এমন হবে, যার প্রতিফলন থাকবে দীর্ঘমেয়াদে।
আরও খবর
অপারেশন সিঁদুরে(Ajit Dova)
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জনের উপর হামলা চালায় পাক জঙ্গি সংগঠন। ধর্মের পরিচয় বেছে বেছে পর্যটকদের হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হন কয়েকজন সেনা জওয়ান। এই প্রাণহানির পর ভারতের নিরাপত্তা নীতিতে যে দৃঢ়তার প্রকাশ দেখা যায়, অপারেশন সিঁদুর তারই প্রতিফলন। ৭ মে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। সরকারি তথ্য অনুযায়ী, অভিযানে তিন বাহিনীর সমন্বয়, গোয়েন্দা তথ্য এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকর ব্যবহার সামনে আসে।

ভারতের সামরিক শক্তি ও দূরদর্শিতা(Ajit Doval)
এই ঘটনাপ্রবাহ শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, ভারতের বদলে যাওয়া প্রতিরক্ষা সক্ষমতারও ইঙ্গিত। দেশীয় প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং তিন বাহিনীর সমন্বিত প্রস্তুতি ভারতের প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক বক্তব্যেও ‘আত্মনির্ভর’ প্রতিরক্ষা উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়ার কথা উঠে এসেছে।
Ajit Doval
আর এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতার রাজনৈতিক তাৎপর্য খুঁজছে কেন্দ্র। সন্ত্রাসের মোকাবিলায় শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা প্রস্তুতি, দেশীয় অস্ত্র উৎপাদন এবং কৌশলগত সক্ষমতা বাড়ানোর নীতিই যে জাতীয় নিরাপত্তার ভিত মজবুত করছে, সেই বার্তাই সামনে এনেছে অপারেশন সিঁদুর।
Ajit Doval
ভারতের বার্তা স্পষ্ট—শান্তি ও সংযম দুর্বলতা নয়। দেশের নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন হলে শক্ত হাতে জবাব দেওয়ার সক্ষমতাও ভারতের রয়েছে।

আরও পড়ুনঃ ‘পিওকে ভারতের সঙ্গে যুক্ত হত যদি…’, স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনায় ওমর!


