Pakistani national detained
Pakistani national detained

Pakistani national detained:কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, বারমেরে পাক নাগরিক আটক

Bengal Liberty:

রাজস্থানের বারমের জেলায় আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। কেকেটি (KKT) পোস্টের কাছে নজরদারির সময় বিএসএফ জওয়ানরা বকু খান নামে ওই ব্যক্তিকে আটক করেন।

Advertisement
Advertisement

যৌথ ভাবে জিজ্ঞাসাবাদ শুরু (Pakistani national detained)

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর বাড়ি পাকিস্তানের মিথি জেলার জহরিলন গ্রামে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে কী উদ্দেশ্যে তিনি ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

আটকের পর বিএসএফ প্রথমে বকু খানকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁকে বিজরাড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সীমান্ত পেরিয়ে তাঁর ভারতে প্রবেশের প্রকৃত উদ্দেশ্য জানতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা সংস্থা যৌথ ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁর কাছ থেকে কোনও সন্দেহজনক তথ্য বা সামগ্রী পাওয়া গিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Pakistani national detained
Pakistani national detained

শ্রীগঙ্গানগরেও পাক নম্বর-সহ স্থানীয় যুবক আটক (Pakistani national detained)

এর মধ্যেই রাজস্থানের শ্রীগঙ্গানগরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে আরও একটি ঘটনা। গত ৯ অগস্ট বিএসএফের ১৬৩ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পের দেওয়াল টপকে ঢোকার অভিযোগে এক স্থানীয় ব্যক্তিকে আটক করা হয়। তাঁর মোবাইল ফোনে পাকিস্তানের কয়েকটি নম্বর পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

Pakistani national detained

পরপর এই দুই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। বিশেষ করে বিএসএফ ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা এবং মোবাইলে পাকিস্তানি নম্বর পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর স্মরণ, শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury