CM Suvendu Adhikari:‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর স্মরণ, শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Bengal Liberty:

১৬ আগস্ট, ১৯৪৬। কলকাতার ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়েছিল এই দিনেই। ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-কে কেন্দ্র করে কলকাতায় ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক হিংসা। ইতিহাসে যা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ নামে পরিচিত। সেই রক্তাক্ত অধ্যায়ের স্মরণে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement

রক্তাক্ত ইতিহাস থেকে দেশভাগের যন্ত্রণা(CM Suvendu Adhikari)

পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ১৯৪৬ সালের ১৬ আগস্টের সেই কালো অধ্যায় ইতিহাস থেকে মুছে যাওয়ার নয়। ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-র ভয়াবহ হিংসায় যে সমস্ত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণ করেন তিনি। পাশাপাশি দেশভাগের যন্ত্রণা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার কথাও তুলে ধরেন।

স্বীকৃতি দেয়নি তৃণমূল(CM Suvendu Adhikari)

শুভেন্দুর বক্তব্য, ইতিহাসের এই কালো অধ্যায় এবং তার শিকার হওয়া নিরপরাধ মানুষদের কখনও ভুলে যাওয়া উচিত নয়। তাঁর দাবি, অতীতে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার ১৬ আগস্টের এই ঐতিহাসিক ঘটনাকে যথাযথভাবে স্বীকৃতি দেয়নি। ক্ষমতায় আসার পর এই দিন এবং তার ইতিহাসকে সামনে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি।

এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মৌলালি যুবকেন্দ্রে আয়োজিত ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’-এর অনুষ্ঠানেও দেশভাগের যন্ত্রণা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দেশভাগের সময়ে সাধারণ মানুষের উপর নেমে আসা দুর্ভোগ, হিংসা ও বাস্তুচ্যুতির প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari

ঐতিহাসিক ঘটনাকে রাজনৈতিক প্রেক্ষাপটেও ব্যাখ্যা করেন শুভেন্দু। তাঁর দাবি, তৎকালীন সময়ের নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই ওই দাঙ্গা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ইতিহাসের সেই অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরে ভবিষ্যতে এমন বিভাজন ও হিংসার পুনরাবৃত্তি রোখার বার্তাও দেন তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন: রামপুরহাটে প্রাক্তন বিধায়কের রহস্যমৃত্যু! দলীয় কার্যালয় থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury