Ritabrata on Ashish Banarjee : আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জোড়া চিঠির রহস্য!

Bengal Liberty:

প্রাক্তন ডেপুটি স্পিকার ও প্রবীণ নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা প্রশাসনের কাছে আনুষ্ঠানিক চিঠি দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। (Ritabrata on Ashish Banarjee)এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রকৃত সত্য সামনে আনার দাবি তুলেছে তাঁর শিবির।

Advertisement
Advertisement

ঋতব্রতর অনুরোধ(Ritabrata on Ashish Banarjee)

 

মুখ্যমন্ত্রীকে তদন্তের অনুরোধ জানানোর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, TRDA-র টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কেউ আশীষ বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি রাজ্যের আরও বিভিন্ন উন্নয়ন পর্ষদের দুর্নীতির প্রকৃত সত্য সামনে আনারও দাবি জানান তিনি। সংবাদমাধ্যমের সামনে আশীষ বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হেনস্থার অভিযোগও ওঠে। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকেও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা।

 

বিরোধী দলনেতার দাবি, রাজ্যের বিভিন্ন উন্নয়ন পর্ষদের টেন্ডার প্রক্রিয়া কলকাতা থেকে নিয়ন্ত্রিত হত বলে একাধিক অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে নাম না করে ‘কালীঘাট তৃণমূল’-কে আক্রমণ শানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, আশীষ বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে TRDA-র বিষয়ে যে তথ্য উল্লেখ রয়েছে, তাতে স্পষ্ট যে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে থাকলেও তাঁকে সামনে রেখে কেউ বা কারা দুর্নীতি চালিয়ে গিয়েছিল। আর সেই দুর্নীতির ফল ভোগ করতে হয়েছে আশীষ বন্দ্যোপাধ্যায়ের মতো এক প্রবীণ নেতাকে।

Ashish Banarjee
Ashish Banarjee

‘অর্গানাইজড লুঠ’(Ritabrata on Ashish Banarjee)

 

উল্লেখ্য, আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং সুইসাইড নোটে লেখা বিষয় নিয়ে তৃণমূলের রাজনৈতিক নীতিরও সমালোচনা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলায় দীর্ঘদিন ধরে ‘অর্গানাইজড লুঠ’ এবং ‘লিগালাইজড ক্রাইম’-এর পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, এর জন্য নির্দিষ্ট কয়েকজন দায়ী হলেও রাজনৈতিক দায় তৃণমূলের সমস্ত নেতা-কর্মীকেই বহন করতে হচ্ছে। এমনকি যাঁরা কোনও আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত নন, তাঁরাও এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। সেই প্রসঙ্গেই তাঁর দাবি, ‘আশীষদের মতো আমরাও অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি।’

 

Ritabrata on Ashish Banarjee

 

ফলে বর্ষীয়ান নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অস্বস্তিকর একটি অধ্যায় সামনে নিয়ে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তের আবেদন জানানোর পাশাপাশি তৃণমূলে মমতা-অভিষেক নেতৃত্বাধীন দুর্নীতির অভিযোগগুলিও সামনে আনার দাবি উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 Ritabrata on Ashish Banarjee

 

রবিবার সকালে রামপুরহাটের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেই নোটকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ নীতিনের টিমে বাংলার দুই মুখ, ‘বঙ্গ বিরোধী’ বদনাম কি মুছল বিজেপির?

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury