Bengal Liberty: গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি ৮১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া এই মাদকের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কীভাবে ধরা পড়ল পাচারকারীরা? (Raghunathganj)
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ভোটঘোড়শালা মোড় সংলগ্ন এলাকায় টহলদারি চালাচ্ছিল পুলিশের একটি বিশেষ দল। সেই সময় একটি সন্দেহজনক মোটরবাইক আটকে তল্লাশি চালানো হয়। বাইকে থাকা যুবকদের কাছে একটি সিমেন্টের বস্তা ছিল। বস্তাটি খুলতেই তার ভেতর থেকে থরে থরে সাজানো হেরোইনের প্যাকেট উদ্ধার হয়।
তদন্তে জানা গিয়েছে, ধৃত তিন যুবকের নাম— নাজিম মহালদার, রমজান মহালদার ও মুর্তুজা শেখ। এদের মধ্যে নাজিমের বাড়ি অরঙ্গাবাদের শেখপাড়ায় এবং বাকি দু’জনের বাড়ি রঘুনাথগঞ্জের মহলদারপাড়ায়।
আরও খবর

কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মাদক? (Raghunathganj)
পুলিশের প্রাথমিক অনুমান, লালগোলা এলাকা থেকে এই বিশাল পরিমাণ হেরোইন সংগ্রহ করে তা সুতির দিকে পাচার করার পরিকল্পনা ছিল। আন্তর্জাতিক এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এই বিপুল পরিমাণ মাদক কোথায় সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/17/tollywood-federation/


