Bengal Liberty:
মহাজাতি সদনে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা মাতৃমণ্ডলীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান মা-বোনেরা। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার পর মুখ্যমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অন্নপূর্ণা বাহিনী(Suvendu on Annapurna Yojana)
অনুষ্ঠান থেকে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘অন্নপূর্ণা বাহিনী’ গড়ে তোলা হবে। স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বে এই বাহিনীতে মহিলারা সংগঠিত হয়ে নিজেদের এলাকা ও আশপাশের অবহেলিত, নির্যাতিত কিংবা অত্যাচারের শিকার মহিলাদের পাশে দাঁড়াবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন।
আরও খবর
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার উপযুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে যাবে। এখনও যাঁরা টাকা পাননি, তাঁদের পুনরায় আবেদন করার পরামর্শ দেন তিনি।
ঝাড়াই বাছাই প্রক্রিয়া (Suvendu on Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে দেরির কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে আবেদনগুলির যথাযথ ঝাড়াই-বাছাই হয়নি। মৃত ব্যক্তি, অযোগ্য আবেদনকারী এবং বহু পুরুষের নামও তালিকায় ছিল বলে দাবি করেন তিনি। নথি যাচাই করে নতুন তালিকা তৈরি করতে সময় লেগেছে বলেও জানান তিনি।
এর পাশাপাশি, দেশবিরোধী ও ‘টুকরো টুকরো গ্যাং’-এর বিরুদ্ধে ‘অন্নপূর্ণা বাহিনী’কে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

মহিলাদের নিরাপত্তায় মহালয়ার দিন থেকে ১১২ নম্বর মহিলা হেল্পলাইন চালুর কথাও ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, বিপদে পড়লে ফোন করার ১০ মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে। ধাপে ধাপে রাজ্যের থানাগুলিতে গাড়ির ব্যবস্থা করে পুলিশের দ্রুত সাড়া নিশ্চিত করার কথাও জানান মুখ্যমন্ত্রী।
Suvendu on Annapurna Yojana
অর্থাৎ আর্থিক সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা—তিন দিক থেকেই রাজ্যের মহিলাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পুরভোটের প্রস্তুতি শুরু! ঘাটতি কমাতে স্ট্রং রুমের ইভিএম চেয়ে হাইকোর্টে আবেদন


