East Bengal
East Bengal

East Bengal : আল-আরবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোন গ্রুপে ইস্টবেঙ্গল?

Bengal Liberty

গত বুধবার কুয়েতের(East Bengal)শক্তিশালী দল আল-আরবির বিরুদ্ধে স্মরণীয় জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। বৃষ্টির মধ্যেও পিছিয়ে পড়ে অসাধারণ প্রত্যাবর্তন করে ৪-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল হাবাসের দল। পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে ইস্টবেঙ্গল। রাজকীয় জয়ের পর এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূল পর্বে লাল-হলুদ শিবির। আর মূল প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচেই যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা গ্রুপ বিন্যাস দেখেই আরও স্পষ্ট। এবার এক নজরে দেখে নেওয়া যাক, মূল প্রতিযোগিতায় কোন দলগুলি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে।

Advertisement
Advertisement

কড়া চ্যালেঞ্জের মুখে লাল-হলুদ(East Bengal)

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র বহু প্রতীক্ষিত গ্রুপ ড্র। সেখানেই গ্রুপ ডি-তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জর্ডনের আল হুসেইন এসসি, ইরাকের আল শোর্তা এসসি এবং ওমানের আল সীব ক্লাব।

East Bengal
East Bengal

আল হুসেইন জর্ডন প্রো লিগের ২০২৫-২৬ মরসুমের চ্যাম্পিয়ন। অন্যদিকে, আল শোর্তা ইরাকের লিগের রানার্স এবং আল সীব ওমানের লিগ চ্যাম্পিয়ন। ফলে গ্রুপ ডি-তে লাল-হলুদের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। (AIFF) তাই গ্রুপটি যথেষ্ট কঠিন হলেও ফুটবল কাগজে-কলমে খেলা হয় না। ফলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যেতে পারলে এশিয়ার মঞ্চে ফের ভারত ও বাংলার মুখ উজ্জ্বল করবে লাল-হলুদ শিবির।

লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল(East Bengal)

২২ বছর পর লিগ জেতা হোক কিংবা ডুরান্ড কাপের সেমিফাইনাল, আর এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র চ্যালেঞ্জ—কঠিন পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে সাফল্যের সিঁড়ি তৈরি করে এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। আল-আরবির বিরুদ্ধে ৪-১ গোলের জয়ের পর গ্রুপ পর্বেও সেই লড়াকু মানসিকতা ধরে রাখতে পারবে কি লাল-হলুদ? কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রত্যাশার চাপ সামলে জয়ের ধারা বজায় রাখতে পারবে কি তারা? সেই দিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

Advertisement
Advertisement

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury