Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে ‘গেরুয়া ঝড়’ দেখা যেতে পারে-এমনই জল্পনা ছিল আইনজীবী মহলে (Bar Council)। কিন্তু গণনার ফল প্রকাশ হতেই সেই হিসাব কার্যত বদলে গেল। ২৩ আসনের বার কাউন্সিল নির্বাচনে ফের দাপট দেখাল কালীঘাট তৃণমূলের আইনজীবী সেল। ১৫টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। অন্যদিকে বিজেপির ল সেল ২০১৮ সালের ফলের পুনরাবৃত্তি ঘটিয়ে ৩টি আসনেই আটকে রইল। কংগ্রেস পেয়েছে ২টি আসন। জয় এসেছে বামপন্থী আইনজীবী সংগঠনেরও। অর্থাৎ, বিধানসভা ভোটে রাজনৈতিক পালাবদল হলেও আইনজীবীদের ভোটে পুরনো সমীকরণই অনেকটাই অটুট থাকল (Bar Council)।

আট বছর পর ভোট (Bar Council)
প্রায় আট বছর পর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। রাজ্যের ১৮২টি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এই নির্বাচনে অংশ নেন। তৃণমূল আইনজীবী সেলের দাবি, প্রায় ৭৫ হাজার আইনজীবী ভোট দিয়েছেন। ৯ ও ১০ অগস্ট ভোট গণনা হয়। ফল প্রকাশের পর দেখা যায়, ২৩টি আসনের মধ্যে ১৫টিই গিয়েছে তৃণমূলের দখলে।তৃণমূল আইনজীবী সেলের নেতাদের দাবি, ২০১৮ সালের ফলাফলেরই ধারাবাহিকতা বজায় রয়েছে এবারও। ২০১৮ সালের নির্বাচনে তৃণমূল ১৫টি, বিজেপি ৩টি, কংগ্রেস ২টি এবং বামপন্থী আইনজীবী সংগঠন ৩টি আসনে জয় পেয়েছিল। পরবর্তীতে তৃণমূলের অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন।

বার কাউন্সিলে পুরনো ছবিই (Bar Council)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বার কাউন্সিলের ভোটে বিজেপির পক্ষে হাওয়া বইতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল। বিশেষ করে রাজ্যে বিজেপির সরকার গঠনের পর আইনজীবীদের সংগঠনেও তার প্রভাব পড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু ভোটের ফল সেই প্রত্যাশার সঙ্গে মেলেনি। বিজেপির ল সেল ৩টি আসনেই সীমাবদ্ধ থাকল।
আরও খবর
অন্যদিকে, ১৫টি আসনে জয় পেয়ে আইনজীবীদের সংগঠনে নিজেদের সাংগঠনিক শক্তি ফের একবার দেখাল তৃণমূল। কংগ্রেস পেয়েছে ২টি আসন এবং বামপন্থী আইনজীবী সংগঠনও জয় পেয়েছে। এবারের নির্বাচনে ৪ জন মহিলা প্রার্থী জয়ী হওয়ায় বার কাউন্সিলের নতুন সমীকরণে মহিলা প্রতিনিধিত্বও বিশেষ নজর কেড়েছে। ফলে বৃহত্তর রাজনীতিতে পালাবদল হলেও বার কাউন্সিলের নির্বাচনে তৃণমূলের পুরনো সংগঠনিক প্রভাবই বজায় রইল।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/18/da-on-suprime-court/


