Bengal Liberty : নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। তবে শোকবার্তার পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে এল প্রশাসনিক গাফিলতি এবং পূর্বতন তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন। এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বছরের পর বছর অগ্নিনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করার ফলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের কথাও জানিয়েছেন তিনি (CM Suvendu Adhikari)।

‘বছরের পর বছর নজরদারি ছাড়াই চলেছে’, নিশানায় পূর্বতন প্রশাসন (CM Suvendu Adhikari)
মধ্যরাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা হোটেলে। ঘন ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই সামনে আসছে একাধিক অনিয়মের অভিযোগ। এই পরিস্থিতিতেই পূর্বতন প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এই মর্মান্তিক ঘটনা পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অবহেলা ও গাফিলতির এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।” শুভেন্দুর আরও দাবি, বছরের পর বছর শহর ও রাজ্যের পরিকাঠামো যথাযথ নজরদারি ছাড়াই বেড়ে উঠেছে। বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা বিধি উপেক্ষা করেই বহু জায়গায় হোটেল ও অন্যান্য ব্যবসা চলেছে। তিনি বলেন, “প্রয়োজনীয় কমপ্লায়েন্স অডিট না করা এবং অগ্নিনিরাপত্তা সংক্রান্ত মৌলিক বিধি কার্যকর না করার ফলে এই ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর ধরে তৈরি হয়েছে।”
Shocked and anguished by the tragic fire incident at the hotel on Mirza Galib Street in Kolkata.
আরও খবর
While we remain focused on the rescue & relief operations and conduct investigation regarding what went wrong, it is impossible to ignore the reality we are facing today. This…
— Suvendu Adhikari (@SuvenduWB) August 19, 2026

তদন্তে পাঁচ সদস্যের SIT (CM Suvendu Adhikari)
তবে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি এই মুহূর্তে উদ্ধার ও ত্রাণের কাজকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, “এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য উদ্ধার ও ত্রাণের কাজ দ্রুত সম্পন্ন করা এবং কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত করা।” ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই SIT গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে।

কোথায় গাফিলতি ছিল, কীভাবে এত অনিয়মের মধ্যে হোটেলটি চলছিল এবং সংশ্লিষ্ট দফতরগুলির ভূমিকা কী ছিল, তদন্তে সেই বিষয়গুলিও উঠে আসতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমরা সত্য উদঘাটনে দৃঢ়প্রতিজ্ঞ এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করব।” এদিকে ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “এই হৃদয়বিদারক ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/19/agnimitra-on-kolkata-hotel-fire/


