Bengal Liberty : উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (CM Suvendu Adhikari)। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকেই সীমান্ত সুরক্ষা, পাচার রোধ, রাজস্ব ফাঁকি বন্ধ এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অমিত শাহের নেতৃত্বে দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি (CM Suvendu Adhikari)।

অমিত শাহকে ‘আধুনিক ভারতের চাণক্য’ বলে প্রশংসা (CM Suvendu Adhikari)
বক্তব্যের শুরুতেই অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় হলেন দেশের তথা আধুনিক ভারতের চাণক্য।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অমিত শাহের একাধিক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। তাঁর কথায়, “এই ৩৭০ এবং ৩৫এ বাতিল করার কাজটি যিনি করেছেন, তাঁর নাম শ্রী অমিত শাহজি। তাই আমি আরও একবার তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।” এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক যোগের কথাও উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, ১৯৪৭ সালের ২০ জুন এই বাংলাকে ভারতের অংশ হিসেবে রাখার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সীমান্ত সুরক্ষায় ২৪২ কিলোমিটার জমি (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই প্রসঙ্গ তুলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের কথাও বলেন শুভেন্দু। তিনি স্পষ্ট করেন, “রাষ্ট্রই সবার উপরে।” সীমান্তে বিএসএফ ও এসএসবির কাজের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য পুলিশ, স্টেট আইবি এবং জিএসটির মতো বিভিন্ন দফতরকে একসঙ্গে কাজ করার উপর জোর দেন তিনি। শুভেন্দুর দাবি, সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই বিএসএফকে ২৪২ কিলোমিটার জমি দিয়েছে রাজ্য সরকার। নেপাল ও ভুটান সীমান্তে এসএসবির কাজের প্রশংসা করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা শুধু কেন্দ্রের দায়িত্ব নয়। কেন্দ্র ও রাজ্য-দুই পক্ষের সমন্বিত উদ্যোগেই তা আরও শক্তিশালী করা সম্ভব। পাচার ও রাজস্ব ফাঁকি নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “দেশকে সুরক্ষিত করা, আমাদের যে রাজস্ব ফাঁকি আছে, তা বন্ধ করা, পাচার বন্ধ করা এবং আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখা—এই সব কাজ করতে হবে।”
আরও খবর
এসএসবি পরিবারের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একসঙ্গে কাজ করবে। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশ্বাস দেন তিনি। প্রথমবার এসএসবির কোনও কর্মসূচিতে মুখ্যমন্ত্রী হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় এসএসবির আধিকারিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান শুভেন্দু।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/21/new-jalpaiguri-news/


