Bengal Liberty
‘দারুন সাফল্য’ ফুটবল বিশ্বের অন্যতম(Cristiano Ronaldo)সেরা তারকা তিনি। বয়স ৪১ পেরোলেও মাঠে নামলেই এখনও নতুন নতুন রেকর্ড গড়াই যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নতুন হেয়ারস্টাইলের সঙ্গে ময়দান শাসন করলেন রোনাল্ডো। সৌদি প্রো লীগে আল-নাসরের হয়ে আরও এক ঐতিহাসিক নজির গড়লেন পর্তুগিজ মহাতারকা। ক্লাবের হয়ে সৌদি প্রো লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠলেন রোনাল্ডো।

ইতিহাস মানেই রোনাল্ডো(Cristiano Ronaldo)
আল-তাওউনের বিরুদ্ধে ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আল-নাসর। ম্যাচের ১১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল আল-নাসর। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান সামু কোস্তা।এরপর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে মোহাম্মদ সিমাকানের শট জালে জড়িয়ে আল-নাসরকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রোনাল্ডোর সেই গোলই শুধু আল-নাসরকে জয় এনে দেয়নি, তৈরি করেছে নতুন ইতিহাসও। সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে এটি ছিল তাঁর ১০৪তম গোল। ১১০ ম্যাচে ১০৪ গোল করে মোহাম্মদ আল-সাহলাভির ১০৩ গোলের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।

দারুণ সাফল্য’, বললেন রোনাল্ডো(Cristiano Ronaldo)
ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার হাতে নিয়ে নিজের নতুন রেকর্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা বলেন, “আমি খুবই খুশি। এটি একটি দারুণ সাফল্য। তবে এটা শুধু ক্রিশ্চিয়ানোর একার সাফল্য নয়। আমার সতীর্থদের ধন্যবাদ জানাতেই হবে, কারণ তাঁদের ছাড়া এটি সম্ভব হত না।” সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে রোনাল্ডো জানান, তাঁরা সবসময় তাঁর পাশে থেকেছেন এবং সেই কারণেই এই সাফল্যে তিনি গর্বিত।
আরও খবর
থামছেন না রোনাল্ডো(Cristiano Ronaldo)
আল-তাওউনের বিরুদ্ধে এই জয়ের ফলে নতুন মরশুমেও আল-নাসরের দুরন্ত ছন্দ বজায় রইল। পাশাপাশি নিজের কেরিয়ারের মোট গোলসংখ্যাও আরও বাড়িয়ে নিলেন রোনাল্ডো। ৯৭৮টি অফিসিয়াল গোলের মালিক রোনাল্ডো এখন ফুটবল কেরিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গিয়েছেন। আর আল-নাসরের হয়ে নতুন রেকর্ড গড়ার পর এখন প্রশ্ন একটাই—রোনাল্ডোর পরবর্তী ইতিহাসটা ঠিক কবে তৈরি হবে! ৪১ বছর বয়সেও রোনাল্ডো সমালোকদের কড়া জবাব দিচ্ছেন এরই পাশাপাশি ১০০০ গোলের দিকেও এগিয়েছে চলেছেন সিআর সেভেন (CR7)।



